বুধবার, জুন ১০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

মধুপুর বনাঞ্চলে গাছ কেটে আগুন, ৭৫ একর বনভূমি দখলের অভিযোগ

মার্চ ৭, ২০২৬ — ফাল্গুন ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৫১ পূর্বাহ্ণ
in টাঙ্গাইল জেলা, মধুপুর, শীর্ষ সংবাদ
A A
মধুপুর বনাঞ্চলে গাছ কেটে আগুন, ৭৫ একর বনভূমি দখলের অভিযোগ

মধুপুর বনাঞ্চলে গাছ কেটে আগুন, ৭৫ একর বনভূমি দখলের অভিযোগ

প্রতিবেদন:
মধুপুর সংবাদ দাতা

মধুপুর বনাঞ্চলে গাছ কেটে আগুন, ৭৫ একর বনভূমি দখলের অভিযোগটাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে প্রকাশ্য দিবালোকে গাছ নিধনের পর বনে আগুন লাগিয়ে প্রায় ৭৫ একর বনভূমি জবরদখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। প্রভাবশালীদের সম্পৃক্ততার অভিযোগ থাকায় ঘটনার দুই সপ্তাহ পার হলেও বন অপরাধীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। বনকর্মীদের নির্লিপ্ত ভূমিকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দোখলা রেঞ্জের সদর বিটের অরনখোলা মৌজার ২৪ দাগের মাগীচেরা এলাকার ৭৫ একর বনভূমি ২০২১-২২ অর্থবছরে সামাজিক বনায়নের আওতায় ৮৫ জন অংশীদারের মধ্যে প্লট আকারে বরাদ্দ দেওয়া হয়। উডলট মডেলের এ বনায়নে প্লটধারীরা আকাশমণি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি গাছের ফাঁকে আনারস ও কলার চারা লাগানো হয়। নিয়ম অনুযায়ী ১০ থেকে ১২ বছর পর গাছ ক্লিয়ার ফেলিং করে হিস্যা বণ্টনের কথা ছিল।

আরও পড়ুন

ইব্রাহিমাবাদ-টাঙ্গাইল রুটে জামালপুর এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবি

লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কিন্তু অভিযোগ রয়েছে, গাছের বয়স চার বছর পার না হতেই প্লটধারীরা নির্বিচারে গাছ কেটে জ্বালানি হিসেবে ইটভাটায় বিক্রি করে দেন। ফলে বনায়ন করা প্রায় পুরো এলাকা বৃক্ষশূন্য হয়ে পড়ে। এরপর বনতলের ঝোপঝাড়ে আগুন লাগিয়ে জমি খালি করে ফেলার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালি হয়ে যাওয়া এসব জমি এখন প্রভাবশালীরা দখলে নিচ্ছে। সামাজিক বনায়ন সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মোত্তালেব হোসেন বলেন, বনকর্মীদের যোগসাজশে একটি প্রভাবশালী মহল টানা দুই সপ্তাহ ধরে সামাজিক বনায়নের গাছ কেটে জমি বিরান করেছে। পরে বনতলে আগুন লাগিয়ে জমি জবরদখলের চেষ্টা করছে। এতে ভবিষ্যতে সেখানে আর বনায়ন সম্ভব হবে না এবং জমি দখলদারদের হাতে চলে যাবে।

তিনি আরও জানান, এভাবে মধুপুর বনাঞ্চলের প্রায় ২০ হাজার একর বনভূমি ইতোমধ্যে জবরদখলে চলে গেছে। ভবিষ্যতে সরকারি বনভূমি আরও বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে।

হরিণধরা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, যারা এসব কাজ করছে তাদের সবাই চেনে। কিন্তু বন বিভাগ অপরাধী খোঁজার নামে সময়ক্ষেপণ করছে।

দোখলা বিট অফিসার এ কে আজাদ বলেন, গাছ কাটা ও বনতলে আগুন দেওয়ার বিষয়টি তিনি তিন দিন আগে জানতে পেরেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। অফিস থেকে মাত্র এক কিলোমিটার দূরে ১৫ দিন ধরে গাছ কাটা ও আগুন লাগানোর ঘটনা জানতে দেরি হওয়ার বিষয়ে তিনি জানান, তিনি দুই সপ্তাহ আগে দায়িত্ব নিয়েছেন। সবাইকে ভালোভাবে না চেনায় তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

দোখলা রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসেন বলেন, দুষ্কৃতকারীরা সামাজিক বনায়নের গাছ কেটে জঙ্গল পুড়িয়ে জমি দখলের চেষ্টা করছে বলে শুনেছেন। বিষয়টি বিট অফিসার দেখছেন।

মধুপুর বনাঞ্চলের সহকারী বন সংরক্ষক রানা দেব বলেন, কয়েকজন প্লটধারী আকাশমণির বাগান উজাড় করে আগুন লাগিয়ে জমি দখল এবং তা প্রভাবশালীদের কাছে বিক্রি করার পাঁয়তারা করছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আকাশমণি গাছটাঙ্গাইলটাঙ্গাইল খবরদোখলা রেঞ্জবন ধ্বংসবন বিভাগবনভূমি দখলমধুপুর বনমধুপুর বনাঞ্চলসামাজিক বনায়ন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ইব্রাহিমাবাদ-টাঙ্গাইল রুটে জামালপুর এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবি

ইব্রাহিমাবাদ-টাঙ্গাইল রুটে জামালপুর এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবি

by নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৬ পূর্বাহ্ণ
0

দীর্ঘদিন ধরে রুট পরিবর্তনের কারণে জামালপুর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর, গোপালপুর, সরিষাবাড়ী সহ বেশ কয়েকটি উপজেলার কয়েক লাখ মানুষ। ট্রেনটির রুট পুনরায়...

লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইলের লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) সকাল ১১টায় আনেহোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা...

ঝড়ে লণ্ডভণ্ড কালিহাতীর কস্তুরীপাড়া বাজার, বন্ধ সড়ক যোগাযোগ

ঝড়ে লণ্ডভণ্ড কালিহাতীর কস্তুরীপাড়া বাজার, বন্ধ সড়ক যোগাযোগ

by নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া বাজার ও আশপাশের এলাকায় এক আকস্মিক শক্তিশালী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আঘাত হানা এই...

নাগরপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি রবিউল আওয়ালের উদ্যোগ

নাগরপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি রবিউল আওয়ালের উদ্যোগ

by নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের যমুনা ও ধলেশ্বরী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তারা। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু-এর...

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে পিকআপের চালকসহ নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে পিকআপের চালকসহ নিহত ৪

by নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে মুরগিবাহী পিকআপের চালকসহ ৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ...

Next Post
ঐতিহাসিক ৭ মার্চ আজ

ঐতিহাসিক ৭ মার্চ আজ

সর্বেশষ

বাকৃবিতে খাদ্য পুষ্টিবর্ধন ও নিরাপত্তা গবেষণায় নতুন অধ্যায়

বাকৃবিতে খাদ্য পুষ্টিবর্ধন ও নিরাপত্তা গবেষণায় নতুন অধ্যায়

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২০ অপরাহ্ণ
শান্তিরক্ষীদের আত্মত্যাগ জাতির গর্ব, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শান্তিরক্ষীদের আত্মত্যাগ জাতির গর্ব, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫১ অপরাহ্ণ
আদালতে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমা

আদালতে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমা

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র-ইরান তুমুল সংঘাত: মার্কিন ঘাঁটিতে ইরানের একযোগে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্র-ইরান তুমুল সংঘাত: মার্কিন ঘাঁটিতে ইরানের একযোগে ক্ষেপণাস্ত্র হামলা

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৮ অপরাহ্ণ
মাঠে নেমেই মেসির ম্যাজিক, আইসল্যান্ডকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মাঠে নেমেই মেসির ম্যাজিক, আইসল্যান্ডকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In