খবর বাংলা ডেস্ক :
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের একটি বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে পৌঁছালে বিষয়টি নিশ্চিত করেন হুমায়ুন কবির।
শনিবার হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আবিদা ইসলাম লন্ডনের হাইকমিশনকে আওয়ামীকরণ করে রেখেছেন। বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা না করার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ দেশে নিযুক্ত কোনো হাইকমিশনার বা বাংলাদেশি দূতকে এবারই প্রথম প্রত্যাহার করা হলো।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











