খবর বাংলা ডেস্ক :
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মোহাম্মদ নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে মোহাম্মদ নজরুল ইসলামকে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। তার বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
এতে আরও উল্লেখ করা হয়, বিরোধীদলীয় নেতা যতদিন তাকে এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।











