ধনবাড়ী সংবাদ দাতা
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আয়োজিত অনুষ্ঠানে ৩২৩ জন উপকারভোগীর প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধোপাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. তৌহিদুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, সকল ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।











