শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে কারখানা শ্রমিকের মরদেহ উদ্ধার

এপ্রিল ১৬, ২০২৬ — বৈশাখ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৬ অপরাহ্ণ
in সারাদেশ
A A
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে কারখানা শ্রমিকের মরদেহ উদ্ধার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে কারখানা শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে সফিকুল ইসলাম নামে এক ওষুধ কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার সফিপুর আনসার একাডেমি সংলগ্ন মহাসড়কের পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আরও পড়ুন

৫ ঘণ্টা পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

মাদরাসার বন্ধ কক্ষ থেকে ১২ বছরের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিহত সফিকুল ইসলাম (৫২) বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার ভাটগ্রাম এলাকার মৃত নবাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার আনসার একাডেমির ৩ নম্বর গেট এলাকার একতা টাওয়ারে স্ত্রী ফরিদা আক্তারকে নিয়ে বসবাস করতেন। তিনি সফিপুরের একটি ওষুধ কারখানায় চাকরি করতেন এবং তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে কারখানা থেকে ছুটি শেষে বাসায় ফিরে সফিকুল প্রতিদিনের মতো স্ত্রীকে আনতে করনী কারখানার গেটে যান। তবে এরপর তিনি আর বাসায় ফেরেননি।

রাত ১০টার দিকে স্ত্রী ফরিদা আক্তার নিজেই বাসায় ফিরে এসে দেখেন ঘরে তালা দেওয়া। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, স্বামী তাকে আনতে গিয়েছিলেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

পরদিন বৃহস্পতিবার সকালে পথচারীরা মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি সফিকুল ইসলামের বলে শনাক্ত করেন। নিহতের শরীরের উরুতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ওষুধ কারখানার শ্রমিককালিয়াকৈর সংবাদগাজীপুর খবরঢাকা টাঙ্গাইল মহাসড়কমহাসড়কের পাশে মরদেহমৌচাক পুলিশ ফাঁড়িশ্রমিকের মরদেহ উদ্ধারসফিকুল ইসলাম

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

৫ ঘণ্টা পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৫ ঘণ্টা পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ অপরাহ্ণ
0

গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজিচালিত অটোরিকশার চালকদের অবরোধের কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে জামালপুর শহরের নতুন...

মাদরাসার বন্ধ কক্ষ থেকে ১২ বছরের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মাদরাসার বন্ধ কক্ষ থেকে ১২ বছরের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৬ — শ্রাবণ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২০ অপরাহ্ণ
0

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি কওমি মাদরাসার বন্ধ কক্ষ থেকে হুসাইন কাজী (১২) নামে এক আবাসিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পশ্চিম গোপীনাথপুরের গোপীনাথপুর দারুল...

শিবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় স্মার্টফোনসহ গ্রেপ্তার ৩

শিবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় স্মার্টফোনসহ গ্রেপ্তার ৩

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৬ — শ্রাবণ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৮ অপরাহ্ণ
0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের ৫৬টি চোরাই ভারতীয় স্মার্টফোন ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তাররা হলেন—শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ...

১০ বছর ধরে ফল বিপর্যয়, এবারও পাস শূন্য

১০ বছর ধরে ফল বিপর্যয়, এবারও পাস শূন্য

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৬ — শ্রাবণ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:০৪ অপরাহ্ণ
0

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাগুরা দাখিল মাদরাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৯ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। অথচ মাদরাসাটিতে শিক্ষার্থীর তুলনায় শিক্ষক রয়েছেন প্রায় সমসংখ্যক—১৭ জন।...

‘মাগো, পুড়ে যাচ্ছি’—সৌদিতে দুই ছেলে হারিয়ে মায়ের আহাজারি

‘মাগো, পুড়ে যাচ্ছি’—সৌদিতে দুই ছেলে হারিয়ে মায়ের আহাজারি

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৬ — শ্রাবণ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৫ অপরাহ্ণ
0

বড় ছাওয়াল গেছে সাত বছর হচ্ছে, আর মেজো ছাওয়াল গেছে দুই বছর। কোনোদিন ছুটিতে আসেনি। ছাওয়ালটা বলে, মা, কষ্ট করে খেয়ে দেনা শোধ করছি কেবল। বাড়ির কাজটা শুরু...

Next Post
সারা দেশেই ফুয়েল পাসের চিন্তা সরকারের

সারা দেশেই ফুয়েল পাসের চিন্তা সরকারের

সর্বেশষ

বাংলাদেশে বিনিয়োগ ও অবকাঠামো সম্প্রসারণে মেটার আশ্বাস

বাংলাদেশে বিনিয়োগ ও অবকাঠামো সম্প্রসারণে মেটার আশ্বাস

আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:১৮ অপরাহ্ণ
দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে আরও ৫ জনের মৃত্যু

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৫ অপরাহ্ণ
কালিহাতীতে রাজমিস্ত্রি ফয়সাল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

কালিহাতীতে রাজমিস্ত্রি ফয়সাল হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪১ অপরাহ্ণ
মধুপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মারামারি, নিহত ১

মধুপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মারামারি, নিহত ১

আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
সখীপুরে স্বামীর সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

সখীপুরে স্বামীর সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

আগস্ট ১৩, ২০২৬ — শ্রাবণ ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৭ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In