মধুপুর সংবাদ দাতা
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আবু হানিফা (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২ মে) রাত সাড়ে ১১টার দিকে মধুপুরের কাকরাইদ স্ট্রিল রাইস সাইলোর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফা মধুপুর পৌরসভার দামপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় কলা চাষি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জলছত্রের দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাক জব্দ করা হয়েছে এবং চালক শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











