খবর বাংলা ডেস্ক :
রাজধানীর ব্যস্ত সড়কে ভিভিআইপি প্রটোকলের নিয়ম ভেঙে অ্যাম্বুল্যান্সকে অগ্রাধিকার দেওয়ার একটি ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বুধবার সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার অংশে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ একটি অ্যাম্বুল্যান্স দ্রুতগতিতে বহরের পেছন থেকে এগোতে দেখা যায়। পরিস্থিতি লক্ষ্য করে প্রধানমন্ত্রী নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন যাতে অ্যাম্বুল্যান্সটিকে অগ্রাধিকার দিয়ে পথ করে দেওয়া হয়।
নির্দেশ পাওয়ার পর নিরাপত্তা সদস্যরা গাড়িবহর সাময়িকভাবে থামিয়ে অ্যাম্বুল্যান্সকে সামনে এগিয়ে যেতে সুযোগ করে দেন। এতে ভিভিআইপি চলাচলের সময় প্রচলিত প্রটোকল কিছুটা ব্যত্যয় ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনাটি ছিল স্বাভাবিক ও তাৎক্ষণিক সিদ্ধান্তের ফল। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ত সড়কে অ্যাম্বুল্যান্সকে অগ্রাধিকার দেওয়ার দৃশ্যটি সাধারণ পরিস্থিতিতে কম দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনাও তৈরি হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











