টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে নানা আয়োজনে পালিত হয়েছে রেড ক্রিসেন্ট দিবস। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে সাধারণ সভা ও ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। বৃহস্পতিবার (৭ মে) সকালে জেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসের কার্যক্রম শুরু করা হয়।
এরপর জেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ওবায়দুল হক নাসির, সেক্রেটারি জিয়াউল হক শাহীন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান নির্বাচন কমিশনার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।
রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মানবসেবা, দুর্যোগ মোকাবিলা এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে রেড ক্রিসেন্টের ভূমিকা তুলে ধরা হয়।











