খবর বাংলা ডেস্ক :
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে শুরু হতে যাচ্ছে নারীদের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট।
দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া এই স্কোয়াড নিয়ে ভালো পারফরম্যান্সের আশা করছে টিম ম্যানেজমেন্ট।
দলে জায়গা পেয়েছেন নাহিদা আক্তার, দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফরিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











