খবর বাংলা ডেস্ক :
আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সুইডেন জাতীয় ফুটবল দল। ঘোষিত দলে বড় কোনো চমক না থাকলেও বার্সেলোনা উইঙ্গার Roony Bardghji-এর জায়গা না পাওয়া বেশ আলোচনার জন্ম দিয়েছে।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ২৬টি ম্যাচ খেলা সত্ত্বেও এই তরুণ উইঙ্গারকে দলে রাখেননি কোচিং স্টাফ। ফলে অনেকেই এই সিদ্ধান্তকে চমক হিসেবে দেখছেন।
এছাড়া হাঁটুর চোটে প্রায় এক বছর মাঠের বাইরে থাকা টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড Dejan Kulusevski-কেও স্কোয়াডে রাখা হয়নি। ইনজুরি থেকে ফেরা সত্ত্বেও তার ফিটনেস নিয়ে সন্দেহ থাকায় তাকে বিবেচনায় নেননি হেডকোচ।
অন্যদিকে লিভারপুলের তারকা ফরোয়ার্ড Alexander Isak সুইডেনের স্কোয়াডে জায়গা পেয়েছেন। তার অন্তর্ভুক্তি দলটির আক্রমণভাগে শক্তি যোগ করবে বলে আশা করা হচ্ছে।
সুইডেন দলের কোচ Graham Potter-এর ঘোষিত এই স্কোয়াডে অভিজ্ঞতা ও ভারসাম্যকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের FIFA World Cup শুরু হবে আগামী ১১ জুন। সুইডেন তাদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন তিউনিসিয়ার বিপক্ষে। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও জাপান।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











