টাঙ্গাইল সদর সংবাদ দাতা
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় ট্রাক উল্টে রাসেল মিয়া (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মিয়া ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে এবং ওই ট্রাকের চালক ছিলেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি ভাতকুড়া এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের বিভাজকের ওপর উঠে উল্টে যায়। দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সাজিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।











