বুধবার, জুন ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

সখীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম মিয়াকে আবেগঘন সংবর্ধনা

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, শিক্ষা ও ক্যাম্পাস, সখিপুর
A A
সখীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম মিয়াকে আবেগঘন সংবর্ধনা

সখীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম মিয়াকে আবেগঘন সংবর্ধনা

প্রতিবেদন:
সখিপুর সংবাদ দাতা

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়ান উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল হালিম মিয়াকে আবেগঘন বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাওয়া এই শিক্ষককে সম্মান জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হন সহকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মঙ্গলবার (১৬ জুন) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য ও নানা আয়োজনের মাধ্যমে প্রিয় শিক্ষককে সম্মান জানানো হয়। অনুষ্ঠান শেষে ফুলে সজ্জিত ছাদখোলা জিপে করে তাকে উপজেলার শালগ্রামপুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় মোটরসাইকেলের একটি শোভাযাত্রাও অংশ নেয়।

আরও পড়ুন

ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে আলোচনায় জাহাঙ্গীর হোসেন

কালিহাতীতে জমি বিরোধে সংঘর্ষ, যুবদল নেতা শাহ আলম নিহত

বিদ্যালয় সূত্রে জানা যায়, আব্দুল হালিম মিয়া ১৯৮৯ সালে কালিয়ান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। টানা ৩৬ বছর দায়িত্ব পালন শেষে গত ৩১ মে অবসর গ্রহণ করেন। ঈদুল আজহার ছুটির কারণে পরে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ফজলুল হক। এতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা তার সততা, কর্মনিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিয়া বলেন, “আব্দুল হালিম স্যার দায়িত্বশীলতা ও সততার মাধ্যমে শিক্ষকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি শিক্ষার্থীদের কাছে সবসময় একজন প্রিয় শিক্ষক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।”

প্রাক্তন শিক্ষার্থীরাও তাদের স্মৃতিচারণ করে জানান, পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন, যা আজও তাদের জীবনে অনুপ্রেরণা হয়ে আছে।

বিদায়ী বক্তব্যে আব্দুল হালিম মিয়া বলেন, “শিক্ষকতা আমার জীবনের সবচেয়ে গর্বের অধ্যায়। শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সম্মান আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। আমি সবসময় চেষ্টা করেছি তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে।”

তিনি আরও বলেন, “কালিয়ান উচ্চ বিদ্যালয় শুধু আমার কর্মস্থল নয়, এটি আমার জীবনের একটি আবেগের নাম। আজকের এই ভালোবাসা ও সম্মান আমি সারাজীবন মনে রাখব।”

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অবসরপ্রাপ্ত শিক্ষকআব্দুল হালিম মিয়াকালিয়ান উচ্চ বিদ্যালয়টাঙ্গাইলটাঙ্গাইল খবরশিক্ষক সংবর্ধনাশিক্ষকতাশিক্ষা সংবাদসখীপুরসখীপুর সংবাদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে আলোচনায় জাহাঙ্গীর হোসেন

ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে আলোচনায় জাহাঙ্গীর হোসেন

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন শাখার আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ...

কালিহাতীতে জমি বিরোধে সংঘর্ষ, যুবদল নেতা শাহ আলম নিহত

কালিহাতীতে জমি বিরোধে সংঘর্ষ, যুবদল নেতা শাহ আলম নিহত

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের...

ভূঞাপুরে বিদ্যালয়ের পাশে অবৈধ বালু ঘাটে অভিযান, জরিমানা ৫০ হাজার

ভূঞাপুরে বিদ্যালয়ের পাশে অবৈধ বালু ঘাটে অভিযান, জরিমানা ৫০ হাজার

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন ধরে পরিচালিত অবৈধ বালু ঘাটে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে শিক্ষার্থীদের স্বার্থে বালু...

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী আটক

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী আটক

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ২০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন...

টাঙ্গাইলে ভেজাল ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলে ভেজাল ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার কুমুদিনী কলেজ রোড এলাকায় নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ সময় তিনটি...

Next Post
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৬তমবার পিছিয়ে ২৮ জুন

হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৬তমবার পিছিয়ে ২৮ জুন

সর্বেশষ

নেত্রকোনায় ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

নেত্রকোনায় ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৮ অপরাহ্ণ
আয়াতের পছন্দের দল ছিল আর্জেন্টিনা

আয়াতের পছন্দের দল ছিল আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৩ অপরাহ্ণ
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৬তমবার পিছিয়ে ২৮ জুন

হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৬তমবার পিছিয়ে ২৮ জুন

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
সখীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম মিয়াকে আবেগঘন সংবর্ধনা

সখীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম মিয়াকে আবেগঘন সংবর্ধনা

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে আলোচনায় জাহাঙ্গীর হোসেন

ঘাটাইলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে আলোচনায় জাহাঙ্গীর হোসেন

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In