মো. জাহাঙ্গীর হোসেন
,
মির্জাপুর প্রতিনিধিঃ
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহিরের ছেলে সাকিব আল জহির (অনিক) (৩২) ইন্তেকাল করেছেন। সোমবার দুপুরে ঢাকার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
পারিবারিক সূত্র জানায়, সাকিব আল জহির দীর্ঘদিন যাবৎ ফুসফুসজনিত রোগে ভোগছিলেন। তিনি প্রায় দশ মাস ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার ফুসফুস প্রতিস্থাপন করা হয়। একমাস আগে তিনি দেশে আসেন।
সোমবার হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার বাসায় মারা যান। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী ও ছয় বছরের একটি পুত্র সন্তান রেখে যান। সোমবার বাদ এশা পৈত্রিক বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কামারপাড়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর নামাজের জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।











