বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সংস্কৃতি ও বিনোদন

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজে বাংলা গানের লাইন

জুলাই ১, ২০২৬ — আষাঢ় ১৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
in সংস্কৃতি ও বিনোদন
A A
ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজে বাংলা গানের লাইন

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজে বাংলা গানের লাইন

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

বাংলা ভাষার একটি অনুপ্রেরণামূলক গানের লাইন এবার জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাসেমিরোর প্রত্যাবর্তনকে তুলে ধরতে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ফেসবুক পেজে ব্যবহার করা হয়েছে বহুল পরিচিত বাংলা লাইন—‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে’।

মঙ্গলবার (বাংলাদেশ সময়) বিকেল ৩টা ৫২ মিনিটে প্রকাশিত ওই পোস্টে কোনো অনুবাদ ছাড়াই বাংলা ভাষাতেই লাইনটি লেখা হয়। ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর বার্তা বহনকারী পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে ৭৫ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় আড়াই হাজার মন্তব্য এবং দেড় হাজারের বেশি শেয়ার জমা পড়ে।

আরও পড়ুন

সুফি থেকে লোকসংগীত সংগীতপ্রেমীদের জন্য আট সপ্তাহের উৎসব

সাই পল্লবীর জীবনসঙ্গী হতে হলে যে গুণগুলো থাকা জরুরি

বিশ্বমঞ্চে নিজের লেখা গানের লাইন ব্যবহৃত হতে দেখে আবেগাপ্লুত হয়েছেন গীতিকার আসিফ ইকবাল। তিনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানান, ২০০৪ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার জন্য গানটি লিখেছিলেন। গানটির সুর করেন নকীব খান। এতে কণ্ঠ দেন আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, কনকচাঁপা, বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নীসহ একাধিক শিল্পী।

আসিফ ইকবাল লিখেছেন, গানটি লেখার সময় তিনি কখনো ভাবেননি এটি একদিন কোটি মানুষের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবে। তার আশা ছিল, হয়তো কিছু মানুষ গানটি শুনবে, গুনগুন করবে কিংবা কঠিন সময়ে সাহস পাবে। কিন্তু সময়ের সঙ্গে গানটির আবেদন আরও বিস্তৃত হয়েছে।

তিনি জানান, ‘যদি লক্ষ্য থাকে অটুট’ লাইনটি জাতীয় সংসদ, খেলাধুলার মাঠ, বিভিন্ন সভা-সমাবেশ, সংকট ও বিজয়ের মুহূর্তসহ নানা প্রেক্ষাপটে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এমনকি এই জনপ্রিয়তার কারণেই তিনি নিজের একটি বইয়ের নামও রেখেছেন ‘যদি লক্ষ্য থাকে অটুট’।

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজে নিজের লেখা দেখতে পাবেন, এমন কল্পনাও কখনো করেননি বলে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আল্লাহর পরিকল্পনা আমার কল্পনার চেয়ে অনেক বড়। আজ সেই একই লাইন ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজে। আমার প্রিয় খেলোয়াড় কাসেমিরোর ছবিসহ ব্রাজিলের ফিরে আসার গান হিসেবে। বাংলায়। কোনো অনুবাদ ছাড়া। পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল মঞ্চে।’

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘একটা লাইন। গান থেকে সংসদে। সংসদ থেকে বইয়ের নামে। বই থেকে ফিফার পেজে। প্রতিটি ধাপে আমি শুধু দিয়ে গেছি। কোনো দিন ভাবিনি, কোথায় কী পৌঁছাবে।’

এই স্বীকৃতিকে ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলা ভাষা ও বাংলাদেশের সম্মান হিসেবে দেখছেন আসিফ ইকবাল। তার ভাষায়, ‘এই অর্জন আমার না। এ অর্জন বাংলাদেশের। বাংলা ভাষার। চট্টগ্রামের একটা ছেলে একদিন একটা লাইন লিখেছিল। সে লাইন আজ বিশ্বমঞ্চে। কারণ ছোট দেশের ছোট মানুষের কথাও একদিন পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চে পৌঁছায়। শুধু লক্ষ্য থাকতে হয় অটুট।’

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আসিফ ইকবালকাসেমিরোফিফাফিফা বিশ্বকাপফুটবলবাংলা গানবাংলা ভাষাবিশ্বকাপ ২০২৬ব্রাজিলযদি লক্ষ্য থাকে অটুটসামাজিক যোগাযোগমাধ্যম

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সুফি থেকে লোকসংগীত - সংগীতপ্রেমীদের জন্য আট সপ্তাহের উৎসব

সুফি থেকে লোকসংগীত সংগীতপ্রেমীদের জন্য আট সপ্তাহের উৎসব

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৬ — কার্তিক ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:২৪ অপরাহ্ণ
0

রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে খাবারের স্বাদের সঙ্গে সংগীতের মেলবন্ধনে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। মুঘল আমলের ঐতিহ্য ও আভিজাত্যের আবহে আয়োজিত এই উৎসবের প্রথম...

সাই পল্লবীর জীবনসঙ্গী হতে হলে যে গুণগুলো থাকা জরুরি

সাই পল্লবীর জীবনসঙ্গী হতে হলে যে গুণগুলো থাকা জরুরি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৭ অপরাহ্ণ
0

মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ: পর্ব ১’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী সাই পল্লবী। এরই মধ্যে জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-তে হাজির...

গুলি কাণ্ডে মুখ খুললেন টাইগার শ্রফ

গুলি কাণ্ডে মুখ খুললেন টাইগার শ্রফ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
0

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে মুম্বাইয়ের জুহু এলাকায় গুলি চালানোর ঘটনায় এখনো তার আতঙ্ক কাটেনি। গত ১৮ অক্টোবর ফুটবল খেলে ফেরার পথে মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারী তার...

গাড়িতে গুলির ঘটনায় গায়ক আসিফ আকবরের মামলা

গাড়িতে গুলির ঘটনায় গায়ক আসিফ আকবরের মামলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
0

রাজধানীর মগবাজারে নিজের ব্যক্তিগত গাড়িতে গুলির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। শনিবার রাতে হাতিরঝিল থানায় তিনি নিজেই বাদী হয়ে এ মামলাটি দায়ের...

ভোরে মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি

ভোরে মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৬ অপরাহ্ণ
0

সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা...

Next Post
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে জীবিত উদ্ধার, নেপথ্যে কী?

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে জীবিত উদ্ধার, নেপথ্যে কী?

সর্বেশষ

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
নারীর শিক্ষা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

নারীর শিক্ষা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৭ অপরাহ্ণ
বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৫ অপরাহ্ণ
এক দিনে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম

এক দিনে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১০ অপরাহ্ণ
ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In