শনিবার, জুলাই ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

সামুদ্রিক সেক্টরের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৫ অপরাহ্ণ
in জাতীয়
A A
সামুদ্রিক সেক্টরের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ

সামুদ্রিক সেক্টরের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদ জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) প্রদত্ত মর্যাদাপূর্ণ ‘লেটার অব কমেন্ডেশনস ফর এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি-২০২৬’ সম্মাননার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন। সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতিস্বরূপ দেওয়া এই পুরস্কার আগামী ১৪ ডিসেম্বর লন্ডনে আইএমও সদর দপ্তরে প্রদান করা হবে।

চলতি বছরের ২০ জানুয়ারি কর্ণফুলী নদীর চ্যানেলে একটি বড় ধরনের শিল্প ও পরিবেশগত বিপর্যয় ঠেকাতে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন আসিফ। সে সময় লাইবেরিয়ার পতাকাবাহী এলপিজিবাহী জাহাজ ‘গ্যাস হারমোনি’-কে ইউনাইটেড ট্যাংক টার্মিনাল জেটিতে ভেড়ানোর দায়িত্বে ছিলেন তিনি।

আরও পড়ুন

পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার

জাহাজটিতে প্রায় ৫১৫ মেট্রিক টন প্রোপেন ও ৪ হাজার ৫৭০ মেট্রিক টন বিউটেন গ্যাস ছিল। হঠাৎ ইঞ্জিন ও স্টিয়ারিং বিকল হয়ে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে কাফকো অ্যামোনিয়া জেটির দিকে ধেয়ে যায়। সম্ভাব্য সংঘর্ষ ঘটলে ভয়াবহ বিস্ফোরণ, ব্যাপক প্রাণহানি, পরিবেশ বিপর্যয় এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।

সংকটময় মুহূর্তে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ক্যাপ্টেন আসিফ জরুরি ভিত্তিতে দুটি নোঙর ফেলার নির্দেশ দেন এবং দক্ষ নৌ-চালনার মাধ্যমে নিয়ন্ত্রণহীন জাহাজটির গতি কমিয়ে আনেন। তার বিচক্ষণতায় ‘গ্যাস হারমোনি’ জেটি থেকে মাত্র পাঁচ ফুট দূরে নিরাপদে থেমে যায় এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এই সাহসিকতার জন্য জাহাজটির মালিকপক্ষ ও ক্যাপ্টেনও তাকে আনুষ্ঠানিক প্রশংসাপত্র প্রদান করেছে। আইএমওর এই মনোনয়ন বাংলাদেশের সামুদ্রিক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, আইএমওর ‘লেটার অব কমেন্ডেশনস ফর এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি’ বিশ্ব সামুদ্রিক খাতে অসাধারণ সাহসিকতার অন্যতম সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মাননা। সমুদ্রে জীবন বাজি রেখে বড় ধরনের দুর্ঘটনা ও বিপর্যয় প্রতিরোধে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এই স্বীকৃতি দেওয়া হয়।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: IMO Award 2026আইএমওআন্তর্জাতিক পুরস্কারকর্ণফুলী নদীক্যাপ্টেন আসিফ আহমেদগ্যাস হারমোনিচট্টগ্রাম বন্দরবাংলাদেশ শিপিং নিউজব্রেভারি অ্যাট সিসামুদ্রিক নিরাপত্তা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা

পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১১ অপরাহ্ণ
0

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পূর্বে জারি করা...

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৯ অপরাহ্ণ
0

জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি করে দেশের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিক্যাল...

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১০ অপরাহ্ণ
0

আজ (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা বৃদ্ধি, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন বিষয়ে সচেতনতা বাড়াতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি...

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
0

পরিবেশ সংরক্ষণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ পেয়েছে দেশের তিনটি প্রতিষ্ঠান। পরিবেশ খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদের এই...

জাতিসংঘ পুলিশ সম্মেলনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

জাতিসংঘ পুলিশ সম্মেলনে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২০ অপরাহ্ণ
0

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ক্রমবর্ধমান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা...

Next Post
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

সর্বেশষ

মধুপুরে বিদ্যুতের খুঁটির সংস্পর্শে প্রাণ গেল যুবকের

মধুপুরে বিদ্যুতের খুঁটির সংস্পর্শে প্রাণ গেল যুবকের

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১২ অপরাহ্ণ
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫১ অপরাহ্ণ
সামুদ্রিক সেক্টরের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ

সামুদ্রিক সেক্টরের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২৫ অপরাহ্ণ
পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা

পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১১ অপরাহ্ণ
জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার

জুলাই ১১, ২০২৬ — আষাঢ় ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In