খবরবাংলা ডেস্ক :
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে যাত্রা করেন।
সফরকালে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সফরে বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হতে পারে।
সরকারি সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











