ধনবাড়ী
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়মান আলিফ সাদিক নামের ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার ছত্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাদিক ধনবাড়ী উপজেলার ভাইঘাট হাসিল পালবাড়ী এলাকার বাসিন্দা।
যেভাবে ঘটে দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে ছত্রপুর গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল সাদিক। শুক্রবার সকালে সবার অজান্তে সে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়।
মরদেহ উদ্ধার: শিশুটিকে বেশ কিছুক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত তাকে পানি থেকে তোলা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।











