খবরবাংলা ডেস্ক :
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে দাপ্তরিক যোগাযোগ ও সরকারি নথিপত্রে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
একই সঙ্গে এসব পদধারীর নাম বা পদবির সঙ্গে অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীন দপ্তর ও সংস্থাকে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ লেখা যাবে না।
বুধবার থেকেই এ নির্দেশনা কার্যকর করার কথা জানানো হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











