খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের কর্মী ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
অন্য একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বিশেষ শাখায় পদায়ন করা হয়েছে। তিনি এর আগে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তাকে মাগুরা সদর সার্কেলে বদলি করা হয়েছিল।
এ ছাড়া অপর এক প্রজ্ঞাপনে ফারিয়া আফরোজকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে বদলি করে পুলিশ সদর দপ্তর, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











