শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা কালিহাতী

কালিহাতীতে মিষ্টির প্যাকেটের মিলে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫

অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৩ পূর্বাহ্ণ
in কালিহাতী, টাঙ্গাইল জেলা, শীর্ষ সংবাদ
A A
কালিহাতীতে মিষ্টির প্যাকেটের মিলে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫

কালিহাতীতে মিষ্টির প্যাকেটের মিলে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫

প্রতিবেদন:
কালিহাতী সংবাদ দাতা

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় মিষ্টির প্যাকেট তৈরির একটি মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মিলের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের মারধর করে হাত-পা বেঁধে রাখে। পরে তাদের একজনকে পানির সঙ্গে চেতনানাশক দ্রব্য খাওয়ানোর অভিযোগও উঠেছে।

শনিবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে নিশ্চিন্তপুর এলাকার আব্দুল সাত্তারের পরিত্যক্ত রাইস মিলে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই মিলটি ভাড়া নিয়ে মিষ্টির প্যাকেট তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

আরও পড়ুন

টাঙ্গাইলে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

দেলদুয়ারে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস মিয়া আটক

এ ঘটনায় মিল মালিক জাহাঙ্গীর (৫২), তার ছেলে মো. আব্দুস সালাম (১৫), ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার সাইফুল (৬৫), মুক্তাগাছার রায়হান (৩২) এবং দিনাজপুরের বীরগঞ্জের এমদাদ (৪৫) আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে আনুমানিক ৬ থেকে ৭ জনের একটি দল হাইস গাড়িতে করে কারখানায় আসে। পরে দেশীয় অস্ত্রের সাহায্যে মিলের গ্রিল কেটে তারা ভেতরে প্রবেশ করে।

কারখানার ভেতরে থাকা শ্রমিকরা বিষয়টি টের পেলে ডাকাতরা তাদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে এক শ্রমিককে পানির সঙ্গে চেতনানাশক দ্রব্য খাওয়ানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে ডাকাতরা কারখানা থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার খুলে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডাকাত দলের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উদ্ধার হওয়া মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত পরীক্ষা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ডাকাতদের শনাক্ত, ব্যবহৃত যানবাহন ও অস্ত্র উদ্ধার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কালিহাতীকালিহাতী থানাটাঙ্গাইলট্রান্সমিটার লুটডাকাতিবুট মিলমিষ্টির প্যাকেটশ্রমিক আহত

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

টাঙ্গাইলে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৪ অপরাহ্ণ
0

শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং বাঙালি জাতির গৌরবময় বিজয়ের স্মৃতিকে যথাযথ মর্যাদায় স্মরণ করতে টাঙ্গাইলে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৬ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে...

দেলদুয়ারে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস মিয়া আটক

দেলদুয়ারে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস মিয়া আটক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ডুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াস মিয়াকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার...

অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল

অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
0

দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা, নদী পারাপারের দুর্ভোগ আর যোগাযোগ বিচ্ছিন্নতার অভিশাপ কাটতে যাচ্ছে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের মানুষের। ধলেশ্বরী নদীর ওপর ৬৫০ মিটার দৈর্ঘ্যের মাহমুদনগর সেতু, কাতুলী ইউনিয়নে ৩২০ মিটার...

মাভাবিপ্রবিতে টেক্সটাইলের স্নাতকোত্তরে ভর্তি, আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও

মাভাবিপ্রবিতে টেক্সটাইলের স্নাতকোত্তরে ভর্তি, আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভাগটিতে মাস্টার অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং (এমএসসি) ও মাস্টার...

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাসাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাসাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৪ অপরাহ্ণ
0

​কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলের বাসাইলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল...

Next Post
মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

সর্বেশষ

গণতন্ত্র কেন এখনো প্রাতিষ্ঠানিক ও স্থিতিশীল হয়নি?

গণতন্ত্র কেন এখনো প্রাতিষ্ঠানিক ও স্থিতিশীল হয়নি?

নভেম্বর ২০, ২০২৬ — অগ্রহায়ণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৯ পূর্বাহ্ণ
বহিষ্কৃত বিদ্রোহী এমপি প্রার্থীদের দলে ফেরাচ্ছে বিএনপি

বহিষ্কৃত বিদ্রোহী এমপি প্রার্থীদের দলে ফেরাচ্ছে বিএনপি

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৮:৪২ অপরাহ্ণ
টাঙ্গাইলে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

টাঙ্গাইলে শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৪ অপরাহ্ণ
দেলদুয়ারে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস মিয়া আটক

দেলদুয়ারে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস মিয়া আটক

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল

অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল

নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In