খবরবাংলা ডেস্ক :
সিনিয়র সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার (ভিওএ) সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
রোববার (১১ অক্টোবর) এক শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুম আমির খসরুর সাংবাদিকতা জীবনের কথা স্মরণ করেন। তিনি বলেন, দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমির খসরু বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আমির খসরুর মৃত্যুতে দেশের গণমাধ্যম জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলেও শোকবার্তায় উল্লেখ করেন মন্ত্রী।
শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও তাঁর শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











