টাঙ্গাইল সদর কোর্টের বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা। এ সময় তিনি কোর্টে কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পরিদর্শনকালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান সদর কোর্টের পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম।
পরিদর্শনের সময় পুলিশ সুপার সদর কোর্টে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে দক্ষতা, পেশাদারত্ব ও আন্তরিকতা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি কর্মরত সদস্যদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরে পুলিশ সুপার সদর কোর্টের মালখানা পরিদর্শন করেন এবং কোর্টের বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন।
এ সময় সংশ্লিষ্ট কার্যক্রমের মানোন্নয়ন, নথিপত্র সংরক্ষণ ও দাপ্তরিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে টাঙ্গাইল জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ সদর কোর্টে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।











