শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা গোপালপুর

রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ, নিখোঁজ গোপালপুরের তিন যুবক

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:০৫ পূর্বাহ্ণ
in গোপালপুর, টাঙ্গাইল জেলা, শীর্ষ সংবাদ
A A
রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ, নিখোঁজ গোপালপুরের তিন যুবক

রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ, নিখোঁজ গোপালপুরের তিন যুবক

প্রতিবেদন:
গোপালপুর সংবাদ দাতা

টাঙ্গাইলের গোপালপুরের তিন যুবকসহ ৩০ বাংলাদেশিকে নির্মাণ প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি গড়ে ১০ লাখ টাকা নিয়ে রাশিয়ায় পাঠানোর অভিযোগ উঠেছে। সেখানে পৌঁছানোর পর তাঁদের পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নিয়ে রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। পরে মাত্র ২১ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবির প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, গত ৭ মে জাবালে নূর, আরএস ইন্টারন্যাশনাল ও টিএস গ্রুপ নামের তিন প্রতিষ্ঠানের মাধ্যমে ওই ৩০ বাংলাদেশি রাশিয়ায় যান। গত ১৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটি।

আরও পড়ুন

মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড়

মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজানুর গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত

এসআরবির তথ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে বাংলাদেশিদের একধরনের টোপ হিসেবে ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে। তাঁদের ওপর ড্রোন হামলা হলে হামলাকারীদের অবস্থান ও দূরত্ব নির্ণয় করা সম্ভব হতো বলে জানায় সংস্থাটি।

এসআরবির দাবি, ওই ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুজন দেশে ফিরেছেন। আরও দুজন মস্কোতে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ছয়জনের অবস্থান এখনো জানা যায়নি।

নিখোঁজদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের মৃত কছর উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম, মজিদপুর গ্রামের পরেশ চন্দ্র সূত্রধরের একমাত্র ছেলে পবিত্র চন্দ্র এবং বীর নলহরা গ্রামের মৃত ইসমাইলের ছেলে নজরুল ইসলাম।

স্বজনদের আহাজারি

নজরুল ইসলামের স্ত্রী আছমা বলেন, ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন। বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে স্বামীকে রাশিয়ায় পাঠিয়েছিলেন। কিন্তু চার মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছেন না।

আছমা বলেন, “সরকারের কাছে আবেদন জানাই—সে যদি মারা গিয়ে থাকে, তাহলে লাশটা যেন ফিরিয়ে আনা হয়। যারা প্রতারণা করেছে, তাদের বিচার দাবি করছি।”

পবিত্র চন্দ্রের বাবা পরেশ চন্দ্র বলেন, বিভিন্ন মাধ্যমে ছেলের মৃত্যুর খবর পেলেও প্রকৃত ঘটনা সম্পর্কে সরকারের কাছ থেকে নিশ্চিত কোনো তথ্য পাননি। তাঁর ছেলে জীবিত নাকি মৃত, তা-ও জানতে পারছেন না।

পরেশ চন্দ্র বলেন, “আমাদের সংসারে একমাত্র উপার্জনক্ষম আমার ছেলে। আমার ছেলের প্রকৃত সংবাদ চাই। আমার ছেলেকে আমি চাকরি করতে পাঠিয়েছি, যুদ্ধ করতে পাঠাইনি। আমার ছোট ছোট নাতি-নাতনিকে কে দেখবে?”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে অডিও

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপের অডিওতে গোপালপুরের ওই তিন যুবকের মধ্যে দুজনের নাম উল্লেখ করে তাঁদের বিষয়ে উদ্বেগজনক দাবি করা হয়। অডিওতে নিজেকে জামালপুরের আরমান পরিচয় দেওয়া এক ব্যক্তি দাবি করেন, রাশিয়ায় যাওয়া কয়েকজন যুদ্ধক্ষেত্রে মারা গেছেন এবং কয়েকজনকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। তবে অডিওতে করা এসব দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তিন যুবকের পরিবারের সদস্যরা জানান, তাঁদের স্বজনদের বর্তমান অবস্থান কিংবা মৃত্যুর বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাননি তাঁরা। স্বজনদের সন্ধান ও প্রকৃত অবস্থা জানতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

পরিবারগুলোর সদস্যদের ভাষ্য, তিন যুবকের প্রত্যেকের পরিবারেই ছোট ছোট সন্তান রয়েছে। উপার্জনক্ষম ব্যক্তিদের অনুপস্থিতিতে সন্তানদের ভরণপোষণ ও সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন পরিবারের সদস্যরা। স্বজনদের অনিশ্চিত ভবিষ্যৎ ও আর্থিক সংকটে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় যোগাযোগ করা হলে তাঁদের সহায়তা করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আমিনুল ইসলামগোপালপুরচাকরির প্রলোভনে প্রতারণা কপিটাঙ্গাইলনজরুল ইসলামপবিত্র চন্দ্ররাশিয়া-ইউক্রেন যুদ্ধরাশিয়ায় নিখোঁজ বাংলাদেশি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড়

মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড়

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা ও আশপাশের এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং কথিত ‘হানিট্র্যাপ’ বা ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে। স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক পরিচয়, প্রভাবশালী...

মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজানুর গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত

মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজানুর গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৩, ২০২৬ — কার্তিক ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৬ অপরাহ্ণ
0

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০)। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের...

জরিমানা গুনেও থামেনি কাভার্ড ভ্যানে অবৈধ গ্যাস বিক্রি, দুর্ঘটনার শঙ্কা

জরিমানা গুনেও থামেনি কাভার্ড ভ্যানে অবৈধ গ্যাস বিক্রি, দুর্ঘটনার শঙ্কা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে এক লাখ টাকা জরিমানা দেওয়ার পরও মা সিএনজি ফিলিং স্টেশন থেকে কাভার্ড ভ্যানে অবৈধভাবে গ্যাস বিক্রি বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে। গত ১২ অক্টোবর অবৈধভাবে গ্যাস...

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া নারীকে নিজের মেয়ে দাবি

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া নারীকে নিজের মেয়ে দাবি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:৪০ অপরাহ্ণ
0

সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদিতে দুই বাংলাদেশির শিরচ্ছেদের খবর ও ছবি ছড়িয়ে পড়লে টাঙ্গাইলের মির্জাপুরের একটি পরিবারে নেমে আসে চরম উৎকণ্ঠা। ছড়িয়ে পড়া ছবির ওই নারীকে নিজেদের মেয়ে সুইটি আক্তার...

বাসাইলে ভুয়া ওয়ারিশান সনদ দিয়ে জমি দখলের চেষ্টা: থানায় আলাদা ৩টি মামলা

বাসাইলে ভুয়া ওয়ারিশান সনদ দিয়ে জমি দখলের চেষ্টা: থানায় আলাদা ৩টি মামলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২০, ২০২৬ — কার্তিক ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যদের সিল-স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া অনলাইন ওয়ারিশান সনদ তৈরির অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। বাসাইল সদর, কাউলজানী ও...

Next Post
মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার

মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার

সর্বেশষ

ইউরোপে পোশাক রপ্তানি বাড়লেও ফ্রান্সে কমেছে ৪.৯১ শতাংশ

ইউরোপে পোশাক রপ্তানি বাড়লেও ফ্রান্সে কমেছে ৪.৯১ শতাংশ

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৯ পূর্বাহ্ণ
ব্যালন ডি’অর অনুষ্ঠানে পিএসজি তারকাদের উপস্থিতি নিয়ে শঙ্কা

ব্যালন ডিঅর অনুষ্ঠানে পিএসজি তারকাদের উপস্থিতি নিয়ে শঙ্কা

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩০ পূর্বাহ্ণ
টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১২ পূর্বাহ্ণ
মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড়

মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড়

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৫ পূর্বাহ্ণ
মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার

মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১১ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In