সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

তারেক রহমানের জাপান সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৩ অপরাহ্ণ
in জাতীয়
A A
তারেক রহমানের জাপান সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

তারেক রহমানের জাপান সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

প্রতিবেদন:
বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশের উন্নয়নযাত্রায় দীর্ঘদিনের অংশীদার জাপান। অবকাঠামো নির্মাণ, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দেশটির সহযোগিতা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দুই দেশের এই অংশীদারত্বের ভিত্তি আরও সুদৃঢ় করার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। টোকিওর প্রত্যাশা, এ সফরের মধ্য দিয়ে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক আস্থা জোরদারে কার্যকর অগ্রগতি হবে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২০ অক্টোবর দুই দেশের সরকার আনুষ্ঠানিকভাবে এ সফরের ঘোষণা দেয়। প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম জাপান সফর। সফরটিকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে জাপান।

আরও পড়ুন

আইডেক্স ও ন্যাভডেক্স ২০২৭-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ

সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সফরের দ্বিতীয় দিন, ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে ঢাকায় জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ বাসসের এক প্রশ্নের জবাবে জানিয়েছে, এ সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও অভিন্ন সমৃদ্ধির লক্ষ্য অর্জনে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার সুযোগ তৈরি হবে।

জাপানের প্রত্যাশা, উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের অভিন্ন অগ্রাধিকারগুলো পুনর্ব্যক্ত করার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং জাপানি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা প্রধানমন্ত্রীর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগের মতে, নতুন সরকারের ব্যবসাবান্ধব নীতির কারণে বাংলাদেশে বিনিয়োগকারীদের মনোভাবের উন্নতি হচ্ছে। এ ধারাকে কাজে লাগিয়ে বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা, অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ানো এবং মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন। পাশাপাশি জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বিনিয়োগের সম্ভাবনা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং শিল্প খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য কর্মসূচিতে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও রয়েছে। এসব বৈঠকে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গতিশীল করা এবং বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পরিকল্পনা রয়েছে।

এসব প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা বাড়ানো, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং বাণিজ্যিক সম্পর্কের পরিধি বিস্তারের সম্ভাবনা তৈরি হতে পারে।

বাংলাদেশ ও জাপানের সম্পর্কের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। তাঁর সময় থেকেই দুই দেশের রাজনৈতিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক নতুন মাত্রা পেতে শুরু করে। ১৯৭৮ সালের এপ্রিলে স্ত্রী বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে জাপান সফর করেন জিয়াউর রহমান। ওই সফরের ৮ এপ্রিল তিনি জাপানের সম্রাট হিরোহিতোর সঙ্গে বৈঠক করেন।

এরপর ১৯৮০ সালের ৮ জুলাই আবারও জাপান সফর করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সে সময়ের সফরের উদ্দেশ্য ছিল জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী মাসায়োশি ওহিরার শেষকৃত্যে অংশ নেওয়া।

পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার জাপান সফরেও দুই দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। বাংলাদেশের বড় অবকাঠামো প্রকল্প, বিশেষ করে পদ্মা সেতু নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা এবং মেট্রোরেল নির্মাণে জাপানের সহায়তা চাওয়ার প্রসঙ্গ তাঁর সরকারের সময়ের উদ্যোগগুলোর সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশের যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন ও উন্নয়ন অবকাঠামো সম্প্রসারণে জাপানের সহযোগিতা পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ কারণে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সময় থেকে গড়ে ওঠা সম্পর্কের ধারাবাহিকতায় তারেক রহমানের সফরকে নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। সফরটি দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বকে আরও গভীর করার পাশাপাশি ভবিষ্যৎ অর্থনৈতিক অংশীদারত্বের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসূচিতে জাপানের শিল্প ও জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে। সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী, তিনি চিবা প্রিফেকচারের ফুতসু শহরের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন।

এ ছাড়া জাপানি পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর সদর দপ্তর এবং নাগোয়া শহরে টয়োটার একটি কারখানা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। এসব পরিদর্শনের মাধ্যমে শিল্প উৎপাদন, জ্বালানি ব্যবস্থাপনা, প্রযুক্তি এবং আধুনিক কারখানা পরিচালনার অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশে শিল্পায়ন ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনাও এ সফরের আলোচনায় গুরুত্ব পেতে পারে।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ)। চুক্তিটি কার্যকরভাবে বাস্তবায়নের পাশাপাশি জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর উপায় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ, নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি এবং জাপানি বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং নতুন জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকালে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন খাতে সমঝোতা স্মারক সই কিংবা সহযোগিতা বিষয়ে ঘোষণা আসতে পারে।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার অনুযায়ী বাংলাদেশে জাপানি কারখানা স্থাপন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহযোগিতার বিষয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিও সফরের আলোচনায় স্থান পেতে পারে। দুই দেশের মধ্যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, রোহিঙ্গা সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান এবং জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকট একটি গুরুত্বপূর্ণ মানবিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ। এ সংকট সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা অব্যাহত রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে জাপানের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে।

একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত সহযোগিতা এবং টেকসই উন্নয়নের মতো বিষয়গুলোও দুই দেশের ভবিষ্যৎ অংশীদারত্বে গুরুত্ব পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জাপান দূতাবাসের অর্থনৈতিক বিভাগ জানিয়েছে, তারেক রহমানের সফর বিনিয়োগসংক্রান্ত প্রতিবন্ধকতা চিহ্নিত ও দূর করা, ব্যবসায়িক আস্থা বাড়ানো এবং ভবিষ্যতের অর্থনৈতিক উদ্যোগগুলোর জন্য শক্ত ভিত্তি তৈরির সুযোগ সৃষ্টি করবে।

তবে শুধু উচ্চপর্যায়ের বৈঠক ও সমঝোতা যথেষ্ট নয়; আলোচনায় নেওয়া সিদ্ধান্তগুলোর কার্যকর বাস্তবায়নকেও গুরুত্ব দিচ্ছে টোকিও। জাপানের মতে, দুই দেশের অভিন্ন অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি সেসব বিষয়ে বাস্তব সুফল নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপগুলো যথাযথভাবে সম্পন্ন করা জরুরি।

চলমান সহযোগিতার ক্ষেত্রগুলোতে দৃশ্যমান অগ্রগতি নতুন বিনিয়োগকে উৎসাহিত করতে এবং ব্যবসায়িক আস্থা বাড়াতে সহায়ক হবে বলেও মনে করছে দেশটি।

সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফর বাংলাদেশের অর্থনীতি, বিনিয়োগ, বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সময় থেকে গড়ে ওঠা সম্পর্কের ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রেখে এ সফরের মাধ্যমে দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশাই এখন ঢাকা ও টোকিওর।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জাইকাজাপান সফরতারেক রহমানবাংলাদেশ-জাপান সম্পর্কবৈদেশিক বিনিয়োগসানায়ে তাকাইচি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

আইডেক্স ও ন্যাভডেক্স ২০২৭-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ

আইডেক্স ও ন্যাভডেক্স ২০২৭-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০১ অপরাহ্ণ
0

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম প্রধানমন্ত্রী তারেক রহমানকে আইডেক্স ২০২৭ ও ন্যাভডেক্স ২০২৭-এ অংশ...

সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৯ অপরাহ্ণ
0

সরকার অনুমতি দিলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, সমাজে সুখে-শান্তিতে বসবাস নিশ্চিত করতে পুলিশের...

তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর বৈঠক

তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর বৈঠক

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৭ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক...

জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৪ অপরাহ্ণ
0

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে আজ রবিবার রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তিনি জাপানে অবস্থান করবেন। সফরকালে...

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৭ অপরাহ্ণ
0

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের...

Next Post
ট্রফি জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়

ট্রফি জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়

সর্বেশষ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি করবে বিএনপি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি করবে বিএনপি

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের নতুন উদ্যোগ, প্রস্তাবে তিন বিষয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ভারতের নতুন উদ্যোগ, প্রস্তাবে তিন বিষয়

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৬ অপরাহ্ণ
আইডেক্স ও ন্যাভডেক্স ২০২৭-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ

আইডেক্স ও ন্যাভডেক্স ২০২৭-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০১ অপরাহ্ণ
স্ত্রী ও ১৬ বছরের ছেলেকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

স্ত্রী ও ১৬ বছরের ছেলেকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২০ অপরাহ্ণ
সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In