খবরবাংলা ডেস্ক :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
এদিকে, সরকারি চাকরিজীবীরা আজ থেকে নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। গত জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে। তবে বেতন নির্ধারণসংক্রান্ত জটিলতার কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একাংশ এখনো পুরোনো বেতনকাঠামো অনুযায়ী বেতন পাবেন।
গত ১৯ সেপ্টেম্বর সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো ঘোষণা করা হয়।
অন্যদিকে, পে স্কেলসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোট। আগামী বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনসহ আন্দোলনে নামার কথা জানিয়েছে সংগঠনটি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











