খবরবাংলা ডেস্ক :
গার্মেন্টসশিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় ঢাকার বিজয়নগরে শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী এ সভা আহ্বান করা হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
বোর্ডের নোটিশে উল্লেখ করা হয়েছে, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টসশিল্পের মালিকপক্ষের প্রতিনিধির কাছ থেকে ন্যূনতম মজুরি হারের লিখিত প্রস্তাব গ্রহণ। পাশাপাশি শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










