রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

নতুন একটি থানা পেতে যাচ্ছে দেশ

নভেম্বর ১৫, ২০২৬ — অগ্রহায়ণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫২ অপরাহ্ণ
in জাতীয়
A A
নতুন একটি থানা পেতে যাচ্ছে দেশ

নতুন একটি থানা পেতে যাচ্ছে দেশ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যক্রম আরও গতিশীল করতে বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নতুন ‘মোকামতলা থানা’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রস্তাবে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে প্রাক-নিকার সচিব কমিটি। চূড়ান্ত অনুমোদন পেলে এটি হবে দেশের ৬৫৪তম থানা।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান দেখিনি, আন্তরিকতাই ছিল

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে নতুন থানা ও পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং দুটি সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো পরিবর্তনসহ মোট সাতটি প্রস্তাব পর্যালোচনা করা হয়। এর মধ্যে চারটি প্রস্তাবে সুপারিশ, একটি প্রস্তাব নাকচ এবং দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়।

**সুপারিশ পাওয়া চার প্রস্তাব**

প্রাক-নিকার সচিব কমিটির সুপারিশ পাওয়া চারটি প্রস্তাব হলো—

১. বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নতুন মোকামতলা থানা স্থাপন।

২. জয়পুরহাটের কালাই উপজেলায় মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন।

৩. ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ রাখা।

৪. সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন।

অন্যদিকে, কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাবটি নাকচ করা হয়েছে।

এ ছাড়া জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে অধিদপ্তরে রূপান্তরের দুটি প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যবেক্ষণের অর্থ হলো, প্রস্তাবগুলোতে আরও তথ্য, ব্যাখ্যা কিংবা প্রয়োজনীয় সংশোধন দরকার। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় তথ্য সংযোজন করে প্রস্তাব পুনরায় উপস্থাপন করতে হবে।

**চূড়ান্ত অনুমোদন দেবে নিকার**

মন্ত্রিপরিষদ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাক-নিকার সচিব কমিটির সুপারিশ করা প্রস্তাবগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি বা নিকারের সভায়।

নিকার সভায় অনুমোদন পাওয়ার পরই প্রস্তাবগুলো আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। তবে এখনো ওই সভার তারিখ নির্ধারণ করা হয়নি।

এর আগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে বিভক্ত করে দেশের ৬৫৩তম থানা হিসেবে ‘হালদা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল। ধারাবাহিকতায় মোকামতলা থানা স্থাপনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেলে দেশে মোট থানার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৫৪টিতে।

তথ্য সূত্র: কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: দেশের ৬৫৪তম থানানতুন থানানিকার সভাপ্রাক-নিকার কমিটিবগুড়া সংবাদবাংলাদেশ পুলিশমোকামতলা থানাশিবগঞ্জ থানা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৬ — অগ্রহায়ণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪২ অপরাহ্ণ
0

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে...

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান দেখিনি, আন্তরিকতাই ছিল

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান দেখিনি, আন্তরিকতাই ছিল

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৬ — অগ্রহায়ণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৬ অপরাহ্ণ
0

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গিতে কোনো ধরনের অসম্মান দেখেননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বরং তার আচরণে আন্তরিকতা প্রকাশ পেয়েছে বলে মনে করেন তিনি।...

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ৪টি স্বর্ণের ডিম ও স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ৪টি স্বর্ণের ডিম ও স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৬ — অগ্রহায়ণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪২ অপরাহ্ণ
0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর পায়ুপথ থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ছাড়া তার পরিহিত...

চাকরির বাজারের উপযোগী শিক্ষার ওপর গুরুত্ব দিতে বললেন

চাকরির বাজারের উপযোগী শিক্ষার ওপর গুরুত্ব দিতে বললেন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৬ — অগ্রহায়ণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৭ অপরাহ্ণ
0

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

পোশাকশিল্পে দেশীয় দক্ষ জনবলের ঘাটতি, নাকি বিশেষ দেশের প্রসক্রিপশন?

পোশাকশিল্পে দেশীয় দক্ষ জনবলের ঘাটতি, নাকি বিশেষ দেশের প্রসক্রিপশন?

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৬ — অগ্রহায়ণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৮ অপরাহ্ণ
0

বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের বিস্তার ঘটেছে চার দশকেরও বেশি সময়ে। শ্রমিক, উদ্যোক্তা ও দেশীয় ব্যবস্থাপকদের হাত ধরে শিল্পটি এখন দেশের প্রধান রপ্তানি খাতগুলোর একটি। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের...

Next Post
বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

সর্বেশষ

কেজিএফ ২-এর রেকর্ড ভেঙে ১২০০ কোটি ছাড়াল রামায়ণ

কেজিএফ ২-এর রেকর্ড ভেঙে ১২০০ কোটি ছাড়াল রামায়ণ

নভেম্বর ১৫, ২০২৬ — অগ্রহায়ণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৭ অপরাহ্ণ
বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

নভেম্বর ১৫, ২০২৬ — অগ্রহায়ণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪২ অপরাহ্ণ
নতুন একটি থানা পেতে যাচ্ছে দেশ

নতুন একটি থানা পেতে যাচ্ছে দেশ

নভেম্বর ১৫, ২০২৬ — অগ্রহায়ণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫২ অপরাহ্ণ
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান দেখিনি, আন্তরিকতাই ছিল

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান দেখিনি, আন্তরিকতাই ছিল

নভেম্বর ১৫, ২০২৬ — অগ্রহায়ণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৬ অপরাহ্ণ
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ৪টি স্বর্ণের ডিম ও স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে লুকানো ৪টি স্বর্ণের ডিম ও স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার

নভেম্বর ১৫, ২০২৬ — অগ্রহায়ণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪২ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In