দেলদুয়ার সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ডুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াস মিয়াকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার ডুবাইল ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।
তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে জানানো হবে।











