খবরবাংলা ডেস্ক :
মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে তাঁদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রত্যাহার হওয়া তিন কর্মকর্তা হলেন—মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই তিন সেনা কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। এর ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত হিসেবে তাঁদের দায়িত্ব পালনের অবসান ঘটেছে।
এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে এই তিন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের চাকরি আবার সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











