খবর বাংলা ডেস্ক :
দেশের বাজারে আরেক দফা মূল্য বৃদ্ধির পর এখন স্থিতিশীল রয়েছে সোনার দাম। গত বৃহস্পতিবার (৮ মে) বাড়ানো দামে আজও দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এই দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং এরপর আর কোনো পরিবর্তন আসেনি।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২১৩ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
এর আগে গত বুধবার (৭ মে) সোনার দাম সমন্বয় করে বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই দাম আরও বৃদ্ধি পায়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











