বুধবার, অক্টোবর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

আধুনিক রাডারে আকাশসীমার নিয়ন্ত্রণের সাথে বাড়ছে সরকারের রাজস্ব

অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
আধুনিক রাডারে আকাশসীমার নিয়ন্ত্রণের সাথে বাড়ছে সরকারের রাজস্ব

আধুনিক রাডারে আকাশসীমার নিয়ন্ত্রণের সাথে বাড়ছে সরকারের রাজস্ব

প্রতিবেদন:
বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশের আকাশসীমা ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে আধুনিক রাডার ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) প্রযুক্তি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত অত্যাধুনিক এটিসি টাওয়ার ও পূর্ণাঙ্গ রাডার ব্যবস্থা চালুর পর দেশের আকাশপথে নজরদারি ও ব্যবস্থাপনায় এসেছে বড় ধরনের পরিবর্তন। এর ফলে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারকারী বিদেশি উড়োজাহাজের চলাচল আরও কার্যকরভাবে শনাক্ত ও পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।

আধুনিক এই প্রযুক্তি চালুর পর আকাশসীমা ব্যবহারের বিপরীতে আদায় করা ওভারফ্লাই বা ফ্লাইওভার চার্জ থেকেও রাজস্ব আয় বেড়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে শুধু ওভারফ্লাই ফি থেকেই সরকারের আয় হয়েছে ৮০৫ কোটি টাকার বেশি। এর মধ্যে জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে রাজস্ব এসেছে প্রায় ৪১৬ কোটি টাকা।

আরও পড়ুন

আজ ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প উঠছে একনেকে

ডেঙ্গু মোকাবেলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) ও বিমানবন্দরের নির্বাহী পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ওভারফ্লাই ফি বাবদ আয় হয়েছিল ৩৩৮ কোটি টাকার বেশি। পরবর্তী ছয় মাসে আয় আরও বেড়ে প্রায় ৪১৬ কোটি টাকায় দাঁড়ায়। অর্থাৎ নতুন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হওয়ার পর মাসে গড়ে ৭০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে।

দীর্ঘদিন ধরে দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় সীমিত সক্ষমতার রাডার ও অ্যানালগ প্রযুক্তির ওপর নির্ভর করতে হয়েছে। এর ফলে বাংলাদেশের আকাশসীমার বিস্তীর্ণ অংশ, বিশেষ করে বঙ্গোপসাগরসংলগ্ন এলাকায় উড়োজাহাজ চলাচলের ওপর কাঙ্ক্ষিত মাত্রায় নজরদারি করা কঠিন ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ অবস্থায় দেশের আকাশসীমায় চলাচলকারী বিদেশি উড়োজাহাজের গতিপথ ও অবস্থান নির্ভুলভাবে শনাক্ত করা এবং সে অনুযায়ী ফি আদায়ের ক্ষেত্রেও সীমাবদ্ধতা ছিল। প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতির কারণে আকাশসীমা ব্যবস্থাপনায় পরোক্ষ নির্ভরশীলতাও তৈরি হয়েছিল।

এই সীমাবদ্ধতা কাটাতে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) এবং কমিউনিকেশন, নেভিগেশন অ্যান্ড সার্ভেইল্যান্স (সিএনএস) ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর চলতি বছরের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে নতুন এটিসি টাওয়ার ও রাডার ব্যবস্থা উদ্বোধন করা হয়।

প্রায় ৯৪২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি ফ্রান্সের এভিয়েশন ও ডিফেন্স প্রযুক্তি প্রতিষ্ঠান ‘থেলস’-এর সঙ্গে জি-টু-জি ভিত্তিতে বাস্তবায়ন করা হয়েছে। সিএএবির নিজস্ব অর্থায়নে গড়ে তোলা এই অবকাঠামোর মাধ্যমে দেশের আকাশসীমায় উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সংশ্লিষ্টদের মতে, আধুনিক রাডার ও সার্ভেইল্যান্স প্রযুক্তির কারণে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারকারী উড়োজাহাজগুলোর অবস্থান, গতিপথ ও চলাচল সম্পর্কে এখন আগের তুলনায় অনেক বেশি নির্ভুল তথ্য পাওয়া যাচ্ছে। ফলে আকাশসীমা ব্যবহারের বিপরীতে নির্ধারিত ফি আদায়ের প্রক্রিয়াও আরও কার্যকর হয়েছে।

এভিয়েশন বিশেষজ্ঞদের ভাষ্য, দীর্ঘদিনের সীমিত রাডার সক্ষমতার কারণে দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় যে ঘাটতি ছিল, নতুন প্রযুক্তি তা অনেকাংশে দূর করেছে। একই সঙ্গে আকাশপথে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে সক্ষমতা।

ভৌগোলিক অবস্থানের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ রুটের মধ্যে রয়েছে বাংলাদেশের আকাশসীমা। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক রুটের সংযোগস্থলে অবস্থানের কারণে প্রতিবছর বিপুলসংখ্যক বিদেশি উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে।

বিশ্লেষকদের মতে, আধুনিক রাডার ও এয়ার ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে এসব উড়োজাহাজের চলাচল সঠিকভাবে পর্যবেক্ষণ করা গেলে আকাশসীমা ব্যবহারের ফি থেকে নিয়মিত রাজস্ব আদায়ের সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে দেশের এভিয়েশন খাতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আকাশসীমা ব্যবস্থাপনাও আরও কার্যকর ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

নতুন প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল আকাশপথ ব্যবস্থাপনার পাশাপাশি ওভারফ্লাই ফি থেকে উল্লেখযোগ্য রাজস্ব আয় বাংলাদেশের এভিয়েশন খাতে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আধুনিক রাডারএভিয়েশনএয়ার ট্রাফিক কন্ট্রোলওভারফ্লাই ফিবাংলাদেশের আকাশসীমাবিমান চলাচলবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষশাহজালাল বিমানবন্দর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

আজ ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প উঠছে একনেকে

আজ ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প উঠছে একনেকে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২১ অপরাহ্ণ
0

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এসব প্রকল্পের...

ডেঙ্গু মোকাবেলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের

ডেঙ্গু মোকাবেলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
0

সক্ষমতা বাড়িয়েছে সরকার। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, ডায়াগনস্টিক কিট, ওষুধ ও স্যালাইনের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গু রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।...

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
0

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ...

ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
0

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য সতর্কবার্তা দিয়েছে দেশটির দূতাবাস। ভিসা আবেদনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। মঙ্গলবার (৬ অক্টোবর)...

সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর

সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৬ — আশ্বিন ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
0

সরকারি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে আস্থা, সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, “বর্তমান ডিজিটাল বিভাজন...

Next Post
রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার

রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার

সর্বেশষ

বাসাইলে ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাসাইলে ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৪ অপরাহ্ণ
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন কি স্কালোনি?

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন কি স্কালোনি?

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৩ অপরাহ্ণ
সালমানকে জিজ্ঞাসাবাদেই জানা যাবে স্টুডিওতে হামলার নেপথ্যের সত্য

সালমানকে জিজ্ঞাসাবাদেই জানা যাবে স্টুডিওতে হামলার নেপথ্যের সত্য

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪১ অপরাহ্ণ
আজ ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প উঠছে একনেকে

আজ ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প উঠছে একনেকে

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২১ অপরাহ্ণ
ডেঙ্গু মোকাবেলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের

ডেঙ্গু মোকাবেলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের

অক্টোবর ৭, ২০২৬ — আশ্বিন ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In