শুক্রবার, জুলাই ১০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

ঈদের এক সপ্তাহ পরও টাঙ্গাইলের বাজার ‘গরম’, কমেনি নিত্যপণ্যের দাম

মার্চ ২৮, ২০২৬ — চৈত্র ১৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:১৩ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
ঈদের এক সপ্তাহ পরও টাঙ্গাইলের বাজার ‘গরম’, কমেনি নিত্যপণ্যের দাম

ঈদের এক সপ্তাহ পরও টাঙ্গাইলের বাজার ‘গরম’, কমেনি নিত্যপণ্যের দাম

প্রতিবেদন:
নিজস্ব প্রতিবেদক :

ঈদুল ফিতর শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ আগে, তবে টাঙ্গাইলের কাঁচাবাজারে এখনও তার প্রভাব কাটেনি। মাছ, মুরগি, সবজি থেকে শুরু করে মুদি পণ্য—প্রায় সব কিছুর দামই এখনও তুলনামূলক বেশি রয়েছে। শনিবার (২৮ মার্চ) শহরের পার্ক বাজার, ছয়আনি বাজার ও সিটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে অধিকাংশ সবজির দামই ৫০ টাকার ওপরে। এর মধ্যে বেশ কয়েকটি সবজি ১০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। দেশি পটোল ২৪০ টাকা, ঝিঙা ১২০ টাকা, কাঁচা মরিচ ও ধনেপাতা ১২০ টাকা, বরবটি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ ৮০-১০০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা এবং লেবু প্রতি হালি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

তিন উপজেলায় ৭ দিনে ৫টি খুন, উদ্বেগ বাড়ছে টাঙ্গাইলে

ক্রেতারা বলছেন, ঈদ শেষ হলেও বাজারে স্বস্তি ফেরেনি। বেশিরভাগ পণ্যের দাম এখনও বেশি থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। তবে বিক্রেতারা বলছেন, নতুন মৌসুমের সবজি বাজারে আসায় দাম কিছুটা বেশি, যা ধীরে ধীরে কমে আসবে।

এদিকে আলুর দাম কিছুটা বেড়ে এখন প্রতি কেজি ২৫ টাকা হয়েছে। পেঁয়াজ ৩৫-৪০ টাকা এবং দেশি রসুন ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চায়না রসুন ও আদার দাম এখনও অনেক বেশি।

মুরগির বাজারেও তেমন স্বস্তি নেই। ব্রয়লার মুরগির দাম কমে ১৮৫ টাকায় এলেও কক, লেয়ার ও দেশি মুরগির দাম এখনও বেশি। গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের দামও অপরিবর্তিত রয়েছে।

মাছের বাজারেও উচ্চমূল্য বজায় রয়েছে। ইলিশ ১২০০ থেকে ৩৮০০ টাকা, রুই ৩৫০-৫০০ টাকা, কাতল ৪০০-৬৫০ টাকা এবং চিংড়ি ১০০০-১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বর্ষা মৌসুমে পানি বাড়লে মাছের সরবরাহ বাড়বে, তখন দাম কমতে পারে।

অন্যদিকে মুদি পণ্যের দামও কমেনি। পোলাও চাল, ডাল, তেল, চিনি ও মসলাসহ প্রায় সব পণ্যের দাম ঈদের আগের মতোই রয়েছে। বিশেষ করে এলাচি, লবঙ্গ ও গোল মরিচের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সব মিলিয়ে ঈদের পরও টাঙ্গাইলের বাজারে নিত্যপণ্যের দাম উচ্চ পর্যায়ে থাকায় ক্রেতারা স্বস্তি পাচ্ছেন না। তবে বিক্রেতারা আশা করছেন, সরবরাহ স্বাভাবিক হলে সামনে দাম কিছুটা কমতে পারে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: টাঙ্গাইল বাজারনিত্যপণ্যের দামবাজার পরিস্থিতিমাছের দামমুদি পণ্যমুরগির দামসবজির দাম

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক এলাকায় ২৪ ঘণ্টায় মাত্র ৭-৮ ঘণ্টা, কোথাও এরও কম সময় বিদ্যুৎ মিলছে। বৈরী...

তিন উপজেলায় ৭ দিনে ৫টি খুন, উদ্বেগ বাড়ছে টাঙ্গাইলে

তিন উপজেলায় ৭ দিনে ৫টি খুন, উদ্বেগ বাড়ছে টাঙ্গাইলে

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের তিন উপজেলায় গত সাত দিনে পৃথক পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শনিবার রাতে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে মাসুদ মিয়া...

আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো মাদরাসা ও কিন্ডার গার্ডেন - মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো মাদরাসা ও কিন্ডার গার্ডেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
0

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিগত কয়েক বছরে আমাদের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা ও গার্ডেন গড়ে উঠেছে। তবে শিক্ষার মান বাড়েনি। এতে অনেক শিক্ষার্থী...

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: নাগরপুরে সাংবাদিকদের ব্রিফ করলেন ইউএনও

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: নাগরপুরে সাংবাদিকদের ব্রিফ করলেন ইউএনও

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৯ অপরাহ্ণ
0

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উপলক্ষে নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই)...

বাংলাদেশকে আবারও একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

বাংলাদেশকে আবারও একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৬ — আষাঢ় ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
0

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি রক্ত দিয়েছি। একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্রজনতা রক্ত...

Next Post
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা

সর্বেশষ

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জাতীয় পরিবেশ পদক-২৫ অর্জনকারী ৩ প্রতিষ্ঠানের আদ্যোপান্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় তরুণ, ফেরত পাঠাল পুলিশ

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

২০২৬ বিশ্বকাপে লাল কার্ডের ছড়াছড়ি

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

লামায় পাহাড় ধসে বসতবাড়ি চাপা, নিহত ৫

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সখীপুরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

জুলাই ৯, ২০২৬ — আষাঢ় ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In