খবরবাংলা ডেস্ক :
এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার কোনোভাবেই ক্ষুণ্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শনিবার (২৯ আগস্ট) এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশের আয়োজিত এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট আইনগত কাঠামো থাকা প্রয়োজন। বিশেষ করে বিচারিক কার্যক্রমে এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি বলেন, এআই দিয়ে আদালতের রায় লেখা অনুচিত। এর ফলে রায়ের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এআই ব্যবহারের কারণে মানুষের মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে মানুষের দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও এর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিনসহ অন্যান্য বক্তারা।
তথ্য সূত্র : যমুনা টিভি











