সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে বড় পরীক্ষার মুখে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
in খেলা
A A
ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে বড় পরীক্ষার মুখে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে বড় পরীক্ষার মুখে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

প্রতিবেদন:
স্পোর্টস রিপোর্টার:

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনের আগে ভেন্যুটির মাঠ, উইকেট, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা ও গণমাধ্যমের সুযোগ-সুবিধা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি দল।

আগামী ২২ ও ২৩ অক্টোবর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এ আয়োজন নির্বিঘ্ন করতে সোমবার স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি ও অবকাঠামোগত সুবিধা সরেজমিনে পর্যালোচনা করেন বিসিবির ছয় সদস্যের প্রতিনিধি দলের কর্মকর্তারা। পরিদর্শনে যেসব বিষয়ে সামান্য পরিবর্তন বা উন্নয়নের প্রয়োজন রয়েছে, সেগুলোও চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

ঢাকায় ফিফা প্রধান, বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা

বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখে। পরিদর্শন শেষে ভেন্যুটির সুযোগ-সুবিধা ও এবিজি স্পোর্টস সিটির সহযোগিতার প্রশংসা করেন তিনি।

সৈয়দ আব্দুল বাতেন বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে বিসিবির প্রস্তুতি ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা এবারই প্রথম। এ উদ্যোগের জন্য এবিজি স্পোর্টস সিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এটা অসাধারণ একটি ভেন্যু। আমরা অনেক দিন ধরেই খেলাধুলার আয়োজনের সঙ্গে যুক্ত। তবে এই প্রথম বিসিবি এ ধরনের একটি ওয়ার্ম-আপ ম্যাচ কোনো প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে আয়োজন করছে।’

স্টেডিয়ামের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এখানকার সুযোগ-সুবিধা অসাধারণ। সবাই সহযোগিতাপরায়ণ ও সহায়তাপ্রবণ। আমরা উইকেট, আউটফিল্ড, ড্রেসিংরুম, চিকিৎসা ও লজিস্টিক সুবিধা, সাংবাদিকদের বসার জায়গা এবং সংবাদ কাভারেজের ব্যবস্থা দেখেছি। বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেসব জায়গায় সামান্য পরিবর্তন বা উন্নয়ন প্রয়োজন, সেগুলোও চিহ্নিত করা হয়েছে।’

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনকে ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রিকেট পরিচালনার সম্ভাবনা যাচাইয়ের সুযোগ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। এবিজি স্পোর্টস সিটিতে আরও একটি ক্রিকেট মাঠ নির্মাণের কাজ চলছে। পাশাপাশি সেখানে রয়েছে অনুশীলনের সুযোগ-সুবিধা। সব মিলিয়ে ভবিষ্যতে ক্রিকেট আয়োজনের পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

এ প্রসঙ্গে সৈয়দ আব্দুল বাতেন বলেন, ‘দুই দিনের এই প্রস্তুতি ম্যাচ আমাদের জন্য একটি টেস্ট কেস। বসুন্ধরায় আরও একটি মাঠ তৈরি হচ্ছে। তাদের ভালো অনুশীলন সুবিধাও রয়েছে।’

পরিদর্শনকালে এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান, এবিজির সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল শোয়েব শফিকসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনকে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ও এবিজি স্পোর্টস সিটির জন্য বিশেষ অর্জন হিসেবে দেখছেন পরিচালক ইমরুল হাসান। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই দিনের একটি ম্যাচ হবে। এবিজি স্পোর্টস সিটি ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য এটি অবশ্যই গৌরবের বিষয়।’

বিসিবির প্রতিনিধি দলকে স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ-সুবিধা দেখানোর কথা উল্লেখ করে ইমরুল হাসান বলেন, ‘মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সাংবাদিকদের কক্ষ, মেডিকেল রুমসহ সবকিছুই আমরা তাদের দেখিয়েছি। বিসিবি এ ধরনের আয়োজন করতে অভ্যস্ত, আর আমরা একেবারেই নতুন। তাই তাদের দিকনির্দেশনা নিয়েই কাজ এগিয়ে নিচ্ছি। তাদের কথাবার্তা থেকে আমার মনে হয়েছে, তারা পুরোপুরি সন্তুষ্ট।’

এর আগে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বয়সভিত্তিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এই মাঠে আয়োজন করা হয় জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশের ম্যাচও। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে ভেন্যুটির কার্যক্রমে যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক দলের অংশগ্রহণে ম্যাচ পরিচালনার নতুন অভিজ্ঞতা।

বিসিবির প্রতিনিধি দলের এই পরিদর্শন এবং আসন্ন প্রস্তুতি ম্যাচকে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো, ব্যবস্থাপনা ও আয়োজনের সক্ষমতা প্রমাণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আনভীর ক্রিকেট স্টেডিয়ামইমরুল হাসানএবিজি স্পোর্টস সিটিওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলপ্রস্তুতি ম্যাচবাংলাদেশ ক্রিকেটবিসিবিসৈয়দ আব্দুল বাতেন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৩ অপরাহ্ণ
0

বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে নকআউট পর্বে ওঠার সমীকরণ মেলাতে প্রায়ই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় বাংলাদেশকে। কখনো সেই সমীকরণ মেলাতে সফল হলেও বেশির ভাগ সময়ই...

ঢাকায় ফিফা প্রধান, বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা

ঢাকায় ফিফা প্রধান, বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৬ অপরাহ্ণ
0

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য ঢাকায় এসেছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে হযরত শাহজালাল...

মেসির পর আর্জেন্টিনার নতুন যাত্রা, নভেম্বরে দুই প্রীতি ম্যাচ

মেসির পর আর্জেন্টিনার নতুন যাত্রা, নভেম্বরে দুই প্রীতি ম্যাচ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৬ পূর্বাহ্ণ
0

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। দীর্ঘ সময়ের অধিনায়ককে ছাড়াই প্রথমবারের মতো আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ খেলতে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী...

দীর্ঘ ৫ বছর পর আবারও টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

দীর্ঘ ৫ বছর পর আবারও টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ — কার্তিক ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৮ অপরাহ্ণ
0

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে...

টেস্ট ক্রিকেটের ৬০ বছরের রেকর্ড ভাঙলেন লিটন দাস

টেস্ট ক্রিকেটের ৬০ বছরের রেকর্ড ভাঙলেন লিটন দাস

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৬ — আশ্বিন ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২২ অপরাহ্ণ
0

টেস্ট ক্রিকেটে ব্যাটিং ও উইকেটকিপিং—দুই বিভাগেই অনন্য কীর্তি গড়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতক ও দ্বিতীয় ইনিংসে শতরান করার পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে...

সর্বেশষ

ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে বড় পরীক্ষার মুখে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে বড় পরীক্ষার মুখে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ল

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ল

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৯ অপরাহ্ণ
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৩ অপরাহ্ণ
সাংবিধানিক সংস্কারে বিরোধী দলের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবিধানিক সংস্কারে বিরোধী দলের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
আগামী দুই বছরে অর্থনীতি ও জ্বালানি খাতে স্থিতিশীলতা ফেরার আশা অর্থমন্ত্রীর

আগামী দুই বছরে অর্থনীতি ও জ্বালানি খাতে স্থিতিশীলতা ফেরার আশা অর্থমন্ত্রীর

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In