গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নঠুরচর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সোহাগ মিয়া (৩১), একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. কামরুল হাসান (১৯) এবং নন্দনপুর গ্রামের মো. সোহেলের স্ত্রী মোছা. শিল্পী বেগম (৪০)।
পুলিশ জানায়, নন্দনপুর এলাকায় শিল্পী বেগমের বাড়ির সামনে ইয়াবা বিক্রির সময় তিনজনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গোপালপুর থানার উপপরিদর্শক মো. হাবিবুল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলাটি গোপালপুর থানায় ৬ নম্বর হিসেবে ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রুজু করা হয়। এতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।











