গোপালপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পৌরসভার চন্দ্রবাড় গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে একশোর বেশি রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা সেক্রেটারি ও এমপি পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান তালুকদার এবং মধুপুর শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ড. আতাউর রহমান।
ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ইয়াকুব আলী, পল্লী চিকিৎসক মোহাম্মদ বাদশাসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
চিকিৎসাসেবা প্রদান করেন মেডিকেল অফিসার ডা. নুরুল আফসার ও মেডিকেল অফিসার সুমাইয়া রহমান। স্থানীয় এলাকাবাসী এই ফ্রি মেডিকেল ক্যাম্পকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও নিয়মিত এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন।











