রবিবার, আগস্ট ৩০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা ঘাটাইল

ঘাটাইলে অ্যাম্বিশন মডেল স্কুলের নবীন বরণ অনুষ্ঠিত

জানুয়ারি ৬, ২০২৬ — পৌষ ২৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৩১ অপরাহ্ণ
in ঘাটাইল, টাঙ্গাইল জেলা, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A
ঘাটাইলে অ্যাম্বিশন মডেল স্কুলের নবীন বরণ অনুষ্ঠিত

ঘাটাইলে অ্যাম্বিশন মডেল স্কুলের নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিবেদন:
ঘাটাইল
,
সংবাদ দাতা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর শহর এলাকায় অবস্থিত স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান অ্যাম্বিশন মডেল স্কুলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের বিদ্যালয় জীবনে স্বাগত জানানো, তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই ছিল এ অনুষ্ঠানের মূল লক্ষ্য। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ ব্যানার, ফেস্টুন ও রঙিন বেলুনে সজ্জিত করা হয়, যা পুরো পরিবেশকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর। নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে আনন্দ ও উচ্ছ্বাসে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা নির্ধারিত আসন গ্রহণ করেন এবং পরিচয় পর্বের মাধ্যমে সবাইকে পরিচিত করা হয়। পরে অতিথিদের ফুল ও ব্যাজ দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শাহীনুর রহমান শাহীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান অরণ্য, পরিচালনা পরিষদের সদস্য মোঃ মামুন আহমেদ ও মোঃ তমাল হাসান। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন পরিচালনা পরিষদের সদস্য মোঃ জামাল হোসেন জয়।

আরও পড়ুন

ঘাটাইলে সরকারি ওষুধ কেলেঙ্কারির প্রতিবাদে সড়ক অবরোধ, শাস্তির দাবি

সখিপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাহিমিন সিহান এবং গীতা পাঠ করেন রৌদ্র চন্দ্র চন্দ। এরপর শুভেচ্ছা বক্তব্যে পরিচালনা পরিষদের সদস্য তমাল হাসান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতেই অ্যাম্বিশন মডেল স্কুল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাগত বক্তব্যে সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার সুমী নবীন শিক্ষার্থীদের ভয়ের পরিবর্তে আত্মবিশ্বাস নিয়ে বিদ্যালয় জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলা ভার্সনের প্রতিনিধি যারিন মুনিয়াত বর্ষণ এবং ইংরেজি ভার্সনের প্রতিনিধি রাইসা আহমেদ অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। পরে পরিচালনা পরিষদের সদস্য মোঃ মামুন আহমেদ ও প্রধান শিক্ষক নাজমুল হাসান অরণ্য বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অ্যাম্বিশন মডেল স্কুল শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শালীনতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং বিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানান।

বক্তব্য পর্ব শেষে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়, যা নবীন শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও আত্মবিশ্বাস সৃষ্টি করে। নবীন ও প্রবীণ শিক্ষার্থী এবং অভিভাবকদের মঙ্গলদ্বীপ ও ফুল দিয়ে বরণ করা হয়, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সহকারী শিক্ষক তাপস সূত্রধর। শপথে শিক্ষার্থীরা সততা, শৃঙ্খলা ও মনোযোগের সঙ্গে পড়াশোনা করার অঙ্গীকার করে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। নবীন বরণ উপলক্ষে গান, নাচ, কবিতা আবৃত্তি ও অ্যাম্বিশন থিম সং পরিবেশন করা হয়। আবৃত্তি পরিবেশন করেন সফুরা শিফা, রাইসা আহমেদ, ইশায়াত ও জারিন মুনিয়াত বর্ষণ। গান পরিবেশন করেন প্রাপ্তি সাহা, হুজাইফা ও সুম্পর্ণা সরকার ইচ্ছে। নাচ পরিবেশন করেন অদ্রিজা পণ্ডিত তুলতুল ও প্রাপ্তি সাহা। শিক্ষক ফিরোজ আদনানসহ শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

দীর্ঘ সময় ধরে চলা এই আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়। নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বিশন মডেল স্কুলে শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতার এক সুন্দর সমন্বয়ের দৃষ্টান্ত স্থাপিত হয়, যা নতুন শিক্ষার্থীদের বিদ্যালয় জীবনের শুরুটিকে করে তোলে স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অ্যাম্বিশন মডেল স্কুলঘাটাইল নিউজঘাটাইল শিক্ষাটাঙ্গাইল সংবাদটাঙ্গাইল স্কুল নিউজনবীন বরণ অনুষ্ঠানশিক্ষা সংবাদশিক্ষাপ্রতিষ্ঠানস্কুল অনুষ্ঠান

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঘাটাইলে সরকারি ওষুধ কেলেঙ্কারির প্রতিবাদে সড়ক অবরোধ, শাস্তির দাবি

ঘাটাইলে সরকারি ওষুধ কেলেঙ্কারির প্রতিবাদে সড়ক অবরোধ, শাস্তির দাবি

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধ পিকআপে করে সরিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের...

সখিপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

সখিপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখিপুরে বন বিভাগের কার্যক্রম পরিদর্শন করে কর্মকর্তাদের কাজের গতি ও মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সামাজিক বনায়ন কর্মসূচিতে...

টাঙ্গাইল থানাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

টাঙ্গাইল থানাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়া এলাকায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে থানাপাড়া বিসিক রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার...

শান্তিতে ঘুমানোর দাবিতে দেউপাড়ায় মানববন্ধন ও গণবিক্ষোভ

শান্তিতে ঘুমানোর দাবিতে দেউপাড়ায় মানববন্ধন ও গণবিক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-ধলাপাড়া সড়কের ঘাটাইল উপজেলার দেউপাড়া ইউনিয়নের কেরানীবাড়ী চৌরাস্তায় গণবিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার (২৯ আগস্ট) বিকালে মাদকের বিস্তার ও চুরি রোধ এবং রাতে শান্তিতে ঘুমানোর...

মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২২ অপরাহ্ণ
0

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ-শ্যামল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি...

Next Post
মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া নিউটনের সূত্রের মত : অর্থ উপদেষ্টা

মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া নিউটনের সূত্রের মত : অর্থ উপদেষ্টা

সর্বেশষ

মালয়েশিয়ায় প্রায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়া হবে, শুরু হচ্ছে সেপ্টেম্বরে

মালয়েশিয়ায় প্রায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়া হবে, শুরু হচ্ছে সেপ্টেম্বরে

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
ঘাটাইলে সরকারি ওষুধ কেলেঙ্কারির প্রতিবাদে সড়ক অবরোধ, শাস্তির দাবি

ঘাটাইলে সরকারি ওষুধ কেলেঙ্কারির প্রতিবাদে সড়ক অবরোধ, শাস্তির দাবি

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫৮ অপরাহ্ণ
সখিপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

সখিপুরে বন বিভাগের কার্যক্রমে প্রতিমন্ত্রীর অসন্তোষ

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৫১ অপরাহ্ণ
টাঙ্গাইল থানাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

টাঙ্গাইল থানাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬ — ভাদ্র ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৮ অপরাহ্ণ
শান্তিতে ঘুমানোর দাবিতে দেউপাড়ায় মানববন্ধন ও গণবিক্ষোভ

শান্তিতে ঘুমানোর দাবিতে দেউপাড়ায় মানববন্ধন ও গণবিক্ষোভ

আগস্ট ২৯, ২০২৬ — ভাদ্র ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In