বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক, পেট্রল–অকটেনের বড় অংশ দেশেই উৎপাদিত

মার্চ ৮, ২০২৬ — ফাল্গুন ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক, পেট্রল–অকটেনের বড় অংশ দেশেই উৎপাদিত

জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক, পেট্রল–অকটেনের বড় অংশ দেশেই উৎপাদিত

প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দেশে জ্বালানি তেলের সম্ভাব্য সংকট নিয়ে উদ্বেগ দেখা দিলেও সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারা জানিয়েছে, তেল আমদানির প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং পেট্রল ও অকটেনের বড় অংশ দেশেই উৎপাদিত হওয়ায় বড় ধরনের সংকটের আশঙ্কা নেই।

জ্বালানি বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, বর্তমানে বন্দরে একটি জাহাজ থেকে তেল খালাস চলছে। আগামী সোমবার আরও দুটি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

এছাড়া এপ্রিল পর্যন্ত ২ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির প্রক্রিয়াও চূড়ান্ত করা হয়েছে। ফলে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপিসির এক কর্মকর্তা জানান, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে ব্যবহৃত পেট্রলের প্রায় পুরোটাই এবং অকটেনের বড় অংশ দেশেই উৎপাদিত হয়। ফলে এ দুই ধরনের জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে তেলের সম্ভাব্য সংকট ও দাম বাড়ার আশঙ্কায় গত কয়েকদিন ধরে পেট্রলপাম্পগুলোতে জ্বালানি তেল কেনার চাপ বেড়ে যায়। বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। শনিবার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং দেশের অনেক স্থানে দুপুরের পর তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বিপিসির কর্মকর্তারা বলছেন, আতঙ্কে অতিরিক্ত তেল কেনা এবং বেশি মুনাফার আশায় কিছু ব্যবসায়ীর মজুতের কারণেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে। নাটোরের সিংড়ায় বাঁশঝাড়ের নিচে ১০ হাজার লিটার ডিজেল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিপিসির কর্মকর্তারা জানান, চলতি মাসে ১৪টি কার্গো আসার কথা রয়েছে। এর বেশিরভাগ ইতোমধ্যে দেশে পৌঁছেছে এবং কয়েকটি পথে রয়েছে। আগামী মাসে ১৫টি কার্গোর মধ্যে ১৩টির সরবরাহ নিশ্চিত হয়েছে। বাকি দুটি কার্গো মে মাসে পাঠানো হবে বলে জানিয়েছে সরবরাহকারীরা।

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার বিষয়েও বড় ধরনের উদ্বেগ দেখছেন না সংশ্লিষ্টরা। জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, চীনা জাহাজের ওপর নিষেধাজ্ঞা না থাকায় তেল পরিবহনে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কম। এদিকে বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য প্রায় ৫০ দিনের চাহিদা মেটানোর মতো ফার্নেস অয়েলের মজুদ রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ইস্টার্ন রিফাইনারির এক কর্মকর্তা জানান, পেট্রলের প্রায় পুরোটাই দেশে উৎপাদিত হয়। বাংলাদেশের পেট্রল মূলত দেশীয় গ্যাসক্ষেত্র থেকে পাওয়া উপজাত কনডেনসেট প্রক্রিয়াজাত করে তৈরি করা হয়। অনেক সময় কনডেনসেট থেকে উৎপাদিত পেট্রলের পরিমাণ দেশের চাহিদার চেয়েও বেশি হয়ে যায়।

এই পেট্রলের সঙ্গে আমদানি করা অকটেন বুস্টার মিশিয়ে অকটেন তৈরি করা হয়। ফলে দেশে ব্যবহৃত পেট্রলের প্রায় পুরোটা এবং অকটেনের সিংহভাগ দেশেই উৎপাদিত হয়।

দেশে সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) এবং কয়েকটি বেসরকারি রিফাইনারি কনডেনসেট থেকে পেট্রল, অকটেনসহ প্রায় ৪০ ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত উৎপাদন ক্ষমতা বছরে প্রায় ১৬ লাখ টন। অন্যদিকে দেশে পেট্রল ও অকটেনের বার্ষিক চাহিদা প্রায় ৮ থেকে সাড়ে ৮ লাখ টন।

সংশ্লিষ্টরা বলছেন, বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ায় গত কয়েকদিনে পাম্পগুলোতে স্বাভাবিকের তুলনায় বেশি জ্বালানি তেল বিক্রি হয়েছে। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে তারা আশা করছেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অকটেনইস্টার্ন রিফাইনারিজ্বালানি তেলজ্বালানি সংকটডিজেলপেট্রলবিপিসি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ অপরাহ্ণ
0

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে...

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
0

দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা সনদধারীরা বিনা খরচে জাপানি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান ভিসায় জাপানে...

আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩২ পূর্বাহ্ণ
0

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব মসজিদের পূর্ব সাহানে...

নিত্যপণ্য কিনতে ৮ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা টিসিবির

নিত্যপণ্য কিনতে ৮ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা টিসিবির

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৬ পূর্বাহ্ণ
0

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভোজ্যতেল, মসুর ডাল...

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা

by নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৮ পূর্বাহ্ণ
0

আগামীকাল বুধবার (২৬ আগস্ট) সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষে সরকারি চাকরিজীবী, ব্যাংকার ও নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সাধারণ ছুটি থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের...

Next Post
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

সর্বেশষ

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদে মিলাদুন্নবীতে মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

টাঙ্গাইলে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে মতবিনিময় সভা

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪১ অপরাহ্ণ
ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৩ অপরাহ্ণ
আইফোন ১৮ উন্মোচনের আগেই নতুন ম্যাক মিনি আনছে অ্যাপল

আইফোন ১৮ উন্মোচনের আগেই নতুন ম্যাক মিনি আনছে অ্যাপল

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৮ অপরাহ্ণ
ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

আগস্ট ২৫, ২০২৬ — ভাদ্র ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In