নিজস্ব প্রতিবেদক :
পরিবারের বরাতে জানা গেছে, ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের ভিপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।











