রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে মিষ্টির মেলা, এক মাঠেই ১২ উপজেলার ঐতিহ্যের স্বাদ

সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৩ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইলে মিষ্টির মেলা, এক মাঠেই ১২ উপজেলার ঐতিহ্যের স্বাদ

টাঙ্গাইলে মিষ্টির মেলা, এক মাঠেই ১২ উপজেলার ঐতিহ্যের স্বাদ

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর সংবাদ দাতা

চমচম, সন্দেশ, জিলাপি, রসগোল্লা, কাঁচা গোল্লা, সাদা দইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী মিষ্টির সমারোহে জমে উঠেছে টাঙ্গাইলের প্রথম ‘সুইট ফেস্টিভ্যাল’। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বসা তিন দিনের এ মেলায় জেলার ১২ উপজেলার ঐতিহ্যবাহী মিষ্টি এক জায়গায় পাওয়া যাচ্ছে। মিষ্টি খাওয়া ও কেনার পাশাপাশি স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছেন দর্শনার্থীরা।

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবের মূল লক্ষ্য জেলার শতবর্ষের মিষ্টি তৈরির ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা ও স্থানীয় পণ্যকে দেশ-বিদেশে তুলে ধরা। উৎসবে জেলার ১২ উপজেলা থেকে মোট ২৩টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে ২০টি স্টলে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি এবং তিনটি স্টলে টাঙ্গাইলের তাঁতের শাড়ি প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন

নৃশংস নয়, নজরুলের চেতনার বাংলাদেশ গড়তে চাই : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মধুপুরে ৩৯৫ বস্তা সারসহ চালক গ্রেপ্তার

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় টাঙ্গাইল সদর উপজেলার চমচম, মির্জাপুর উপজেলার জামুর্কীর সন্দেশ, মধুপুর উপজেলার জিলাপি ও গারো বাজারের রসগোল্লা, নাগরপুর উপজেলার কাঁচা গোল্লা, বাসাইল উপজেলার সাদা দইসহ জেলার বিভিন্ন এলাকার প্রসিদ্ধ মিষ্টি স্থান পেয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উৎসবের তৃতীয় ও শেষ দিন। গত দুই দিন বৃষ্টি উপেক্ষা করেও মেলা প্রাঙ্গণে ছিল বিভিন্ন বয়সী মানুষের ভিড়। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে অনেকে মেলায় এসে বিভিন্ন ধরনের মিষ্টির স্বাদ নেওয়ার পাশাপাশি পছন্দের মিষ্টি বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছেন।

টাঙ্গাইল শহরের বাসিন্দা বর্ণ দাস এবার এসএসসি পাস করেছেন। জেলার বিভিন্ন এলাকার নানা ধরনের মিষ্টির নাম শুনলেও অনেকগুলোর স্বাদ নেওয়ার সুযোগ হয়নি তাঁর। মেলায় এসে একসঙ্গে এত ধরনের মিষ্টি দেখে ও খেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

মেলায় আসা গৃহিণী লিমু আক্তার বলেন, অনেক নতুন ধরনের মিষ্টি দেখেছেন এবং খেয়েছেন। এক মাঠে জেলার বিভিন্ন এলাকার এত মিষ্টি একসঙ্গে দেখে তাঁর ভালো লেগেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও মেলায় মানুষের উপস্থিতি কমেনি বলেও জানান তিনি।

সদর উপজেলার গালা ইউনিয়নের বাসিন্দা দুলাল মিয়া পরিবার নিয়ে মেলায় এসেছেন। তিনি বলেন, মিষ্টির জন্য টাঙ্গাইলের অনেক সুনাম রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে নানা ধরনের মিষ্টি তৈরি হয়। ছোট মেয়েকে এসব ঐতিহ্যবাহী মিষ্টির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই তাঁকে নিয়ে মেলায় এসেছেন।

মানিকগঞ্জ থেকে ব্যক্তিগত কাজে টাঙ্গাইলে আসা ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানও মিষ্টি উৎসবের কথা শুনে মেলায় ঘুরতে আসেন। বিভিন্ন মিষ্টির স্বাদ নেওয়ার পাশাপাশি বাড়ির জন্যও মিষ্টি কিনে নিয়ে যান তিনি।

টাঙ্গাইলে এর আগে এমন আয়োজন হয়নি উল্লেখ করে সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় ও ঐতিহ্যবাহী মিষ্টির প্রতি আগ্রহী করে তুলবে। টাঙ্গাইলের ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এমন আয়োজন করা প্রয়োজন বলেও তিনি মনে করেন।

মেলায় অংশ নেওয়া জয়কালী মিষ্টান্ন ভান্ডারের মালিক ও টাঙ্গাইল জেলা মিষ্টি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বপন ঘোষ বলেন, মেলায় মানুষের ভালো উপস্থিতি রয়েছে। মিষ্টির প্রতি মানুষের আগ্রহ আগেও ছিল, এখনো তা দেখা যাচ্ছে। প্রথমবারের মতো আয়োজিত এ মিষ্টি উৎসব সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের চমচম সারা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন জায়গায় পরিচিত। টাঙ্গাইলের শাড়ি যেমন বাংলাদেশের গর্ব ও ঐতিহ্য, তেমনি চমচমও জেলার ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ঐতিহ্যবাহী পণ্যকে আরও এগিয়ে নেওয়া সবার দায়িত্ব।

জেলা প্রশাসক শরীফা হক বলেন, টাঙ্গাইলের জিআই পণ্য শুধু জেলার সম্পদ নয়, এগুলো বাংলাদেশের গর্ব। সেই বার্তা দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়াই উৎসবের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি জেলার পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যকে ধারণ করে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি করা এবং স্থানীয় পণ্যের প্রসারের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: জামুর্কীর সন্দেশটাঙ্গাইলটাঙ্গাইলে মিষ্টির মেলাটাঙ্গাইলের ঐতিহ্যটাঙ্গাইলের চমচমনাগরপুরের কাঁচা গোল্লাপোড়াবাড়ির চমচমবাসাইলের সাদা দইমধুপুরের জিলাপিমিষ্টি উৎসবশহীদ স্মৃতি পৌর উদ্যানসুইট ফেস্টিভ্যালসুলতান সালাউদ্দিন টুকু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নৃশংস নয়, নজরুলের চেতনার বাংলাদেশ গড়তে চাই : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নৃশংস নয়, নজরুলের চেতনার বাংলাদেশ গড়তে চাই : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
0

‘নৃশংস বাংলাদেশ নয়, বরং কবি নজরুলের গান ও নাচের অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই’—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও ভালোবাসার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুন্দর দেশ গড়ার প্রত্যয়...

মধুপুরে ৩৯৫ বস্তা সারসহ চালক গ্রেপ্তার

মধুপুরে ৩৯৫ বস্তা সারসহ চালক গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুরে কালোবাজারে সার পাচারের অভিযোগে ৩৯৫ বস্তা সারসহ মিঠু মিয়া নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ...

নাগরপুরে এমপি রবিউল আউয়াল লাভলু ও সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নাগরপুরে এমপি রবিউল আউয়াল লাভলু ও সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু ও তাঁর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুলের সুস্থতা ও আশু আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর)...

সরকারি সাদত কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী

সরকারি সাদত কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ‘পদার্থ বিজ্ঞানের বন্ধনে, প্রাক্তনদের মিলনে—আগামীর পথে একসাথে’...

গোপালপুরে মাছের পোনা অবমুক্ত করন উদ্বোধন করেন আব্দুস সালাম পিন্টু

গোপালপুরে মাছের পোনা অবমুক্ত করন উদ্বোধন করেন আব্দুস সালাম পিন্টু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুরে ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার...

Next Post
‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

সর্বেশষ

‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী

সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে মিষ্টির মেলা, এক মাঠেই ১২ উপজেলার ঐতিহ্যের স্বাদ

টাঙ্গাইলে মিষ্টির মেলা, এক মাঠেই ১২ উপজেলার ঐতিহ্যের স্বাদ

সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৩ অপরাহ্ণ
নৃশংস নয়, নজরুলের চেতনার বাংলাদেশ গড়তে চাই : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নৃশংস নয়, নজরুলের চেতনার বাংলাদেশ গড়তে চাই : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
মধুপুরে ৩৯৫ বস্তা সারসহ চালক গ্রেপ্তার

মধুপুরে ৩৯৫ বস্তা সারসহ চালক গ্রেপ্তার

সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
রাজনীতিতে ‘ডিসেম্বর’— আওয়ামী লীগের আল্টিমেটামকে কি জামায়েত জোটের সমর্থন?

রাজনীতিতে ‘ডিসেম্বর’— আওয়ামী লীগের আল্টিমেটামকে কি জামায়েত জোটের সমর্থন?

সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In