সোমবার, জুন ২৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home শীর্ষ সংবাদ

টাঙ্গাইলের সাবেক মেয়র মুক্তির জামিন বিষয়ে রুল খারিজ

সেপ্টেম্বর ১, ২০২২ — ভাদ্র ১৭, ১৪২৯ বঙ্গাব্দ — সময়: ৯:৫৪ অপরাহ্ণ
in শীর্ষ সংবাদ
A A

রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তির জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আরও পড়ুন

টাঙ্গাইলে বাসা থেকে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে বৃদ্ধ হত্যা: পিতা-পুত্রসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ জানান, আসামি সহিদুর ছয় বছর পলাতক ছিলেন। আর বিচারিক আদালতে মামলাটির বিচারকাজ প্রায় শেষ পর্যায়ে।

তাই এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তার জামিন প্রশ্নে জারি করা রুলটি খারিজ করে দিয়েছেন।

ঘটনাক্রম –

এর আগে ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়ার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়।

ঘটনার তিন দিন পর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ২০১৪ সালের আগস্টে গোয়েন্দা পুলিশ আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামের দুইজনকে গ্রেফতার করে।

আদালতে এ দুজনের দেওয়া স্বীকারোক্তিতে হত্যার সঙ্গে তৎকালীন সাংসদ আমানুর রহমান খান রানা, তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পার জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এরপর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে গোয়েন্দা পুলিশ আদালতে তৎকালীন সংসদ সদস্য আমানুর রহমান খান ও তার অপর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

আমানুর রহমান খান রানা ২০১৬ সালের সেপ্টেম্বরে আত্মসমর্পণ করেন। প্রায় তিন বছর হাজতবাসের পর তিনি জামিনে মুক্তি পান।

এদিকে দীর্ঘ ছয় বছর পলাতক থাকার পর ২০২০ সালের ২ ডিসেম্বর সহিদুর রহমান খান মুক্তি আদালতে আত্মসমর্পণ করেন।

আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিয়েছিলেন।

পরবর্তীতে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ মাসুদ পারভেজ গত ১০ ফেব্রুয়ারি মুক্তিকে জামিন দেন।

কিন্তু ২৮ ফেব্রুয়ারি তার অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করা হয়। এরপর মুক্তি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

পরে ২০২১ সালের ২৭ এপ্রিল ওই মামলায় মুক্তিকে জামিন দেন হাইকোর্ট।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

পরে আপিল বিভাগ রুলটি নিষ্পত্তি করতে হাইকোর্টকে সময় বেধে দেন। এর ধারাবাহিকতায় শুনানি শেষে রুলটি খারিজ করলেন হাইকোর্ট।

প্রসঙ্গত, আসামি রানা ও মুক্তির বাবা আতাউর রহমান খান টাঙ্গাইল-৩ (ঘাটাইল) বর্তমান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: খারিজজামিনরুল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে বাসা থেকে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে বাসা থেকে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইল পৌর শহরের শিবনাথ পাড়া এলাকায় নিজ বাসা থেকে নাজমা আলম (৫১) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় তার হাত বাঁধা এবং গলায়...

টাঙ্গাইলে বৃদ্ধ হত্যা: পিতা-পুত্রসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে বৃদ্ধ হত্যা: পিতা-পুত্রসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামে বৃদ্ধ মোহাম্মদ আলী হত্যা মামলায় পিতা-পুত্রসহ আট আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত...

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫১ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (প্রায় ২৫) মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) ভোরে যমুনা সেতু-জয়দেবপুর রেলপথের মির্জাপুর স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ...

টাঙ্গাইলে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

টাঙ্গাইলে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২৬ — আষাঢ় ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রস্তুতি সভা ও মানববন্ধন করেছে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ। একই সঙ্গে আগামী ৬ জুলাই দেশব্যাপী পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) সফল করার...

দেলদুয়ারে স্পন্দনবির মেধাবৃত্তি, ১৫৭ শিক্ষার্থী পেল নগদ অর্থ

দেলদুয়ারে স্পন্দনবির মেধাবৃত্তি, ১৫৭ শিক্ষার্থী পেল নগদ অর্থ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৮, ২০২৬ — আষাঢ় ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা স্পন্দনবি। সংস্থাটির ‘রুরাল ট্যালেন্ট অ্যাডভান্সমেন্ট প্রোগ্রাম (আরট্যাপ)’-এর আওতায় প্রতি বছর উপজেলার বিভিন্ন শিক্ষা...

Next Post

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষ : নির্বাচন কর্মকর্তার স্ত্রীসহ নিহত ২

সর্বেশষ

টাঙ্গাইলে বাসা থেকে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে বাসা থেকে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ অপরাহ্ণ
এলেঙ্গাকে উপজেলা করার দাবি, এমপি মতিনের বক্তব্যে কালিহাতীজুড়ে সমালোচনা

এলেঙ্গাকে উপজেলা করার দাবি, এমপি মতিনের বক্তব্যে কালিহাতীজুড়ে সমালোচনা

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২৮ অপরাহ্ণ
ভারতের পর্যটন ভিসা চালু, জেনে নিন আবেদন করার নতুন নিয়ম

ভারতের পর্যটন ভিসা চালু, জেনে নিন আবেদন করার নতুন নিয়ম

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৮ অপরাহ্ণ
ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ১৯% কমেছে, কারণ কী?

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ পদে নিয়োগ, বয়স ৩৫ হলেও আবেদন

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪৪ পদে নিয়োগ, বয়স ৩৫ হলেও আবেদন

জুন ২৯, ২০২৬ — আষাঢ় ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In