বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

টানা তৃতীয় কোপা ট্রফি জিতেও অখুশি ইয়ামাল, স্বপ্ন ব্যালন ডি’অর

অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
in খেলা, খেলাধুলা
A A
টানা তৃতীয় কোপা ট্রফি জিতেও অখুশি ইয়ামাল, স্বপ্ন ব্যালন ডি’অর

টানা তৃতীয় কোপা ট্রফি জিতেও অখুশি ইয়ামাল, স্বপ্ন ব্যালন ডি’অর

মানুষের সব চাওয়া তো আর পূরণ হয় না। কখনো কখনো বড় কোনো অর্জন হাতের মুঠোয় এলেও মন পড়ে থাকে অধরা স্বপ্নের দিকে। লামিনে ইয়ামালের ক্ষেত্রেও ঘটেছে তেমনটাই। কোপা ট্রফি জিতেও তাঁর চোখ ছিল ব্যালন ডি’অরের দিকে।

লন্ডনে আয়োজিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে প্রথমেই মঞ্চে ডাকা হয় বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার ইয়ামালকে। ইউক্রেনের কিংবদন্তি আন্দ্রেই শেভচেঙ্কোর হাত থেকে অনূর্ধ্ব-২১ বছর বয়সী সেরা ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি গ্রহণ করেন তিনি। এ নিয়ে টানা তৃতীয়বার এই পুরস্কার জিতলেন ইয়ামাল।

আরও পড়ুন

ভবিষ্যৎ বিশ্বকাপের স্বপ্ন বুকে নিয়ে মাঠে বিশ্ববিদ্যালয়ের ফুটবলাররা

জমকালো উদ্বোধনের পর মাঠে গড়াল শিরোপা জয়ের লড়াই

তবে পুরস্কার হাতে পেয়েও তাঁর চোখেমুখে প্রত্যাশিত উচ্ছ্বাস দেখা যায়নি। কারণ, তাঁর মূল লক্ষ্য ছিল ব্যালন ডি’অর জয়। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের কণ্ঠে যখন ‘ব্যালন ডি’অর’ স্লোগান উঠছিল, তখন অনুষ্ঠানের সঞ্চালক ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি ইয়ামালকে প্রশ্ন করেন, ‘এ নিয়ে তিনটি হলো, তাই না? কিন্তু এটাই কি সেই ট্রফি, যা তুমি খুব করে জিততে চাও?’

হাসতে হাসতে মাথা নিচু করে ইয়ামাল এক শব্দে উত্তর দেন, ‘না।’ ছোট্ট এই উত্তরেই স্পষ্ট হয়ে ওঠে, তাঁর বড় স্বপ্ন ব্যালন ডি’অর জয়।
ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন অধরাই
এবারের ব্যালন ডি’অর জয়ের অন্যতম ফেবারিট ছিলেন ইয়ামাল। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের নিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। পুরস্কার জিতলে উদ্‌যাপনের পরিকল্পনাও ছিল বলে জানা যায়। কিন্তু শেষ পর্যন্ত ব্যালন ডি’অর জেতেন ইংল্যান্ডের ফরোয়ার্ড হ্যারি কেইন। দ্বিতীয় হন কিলিয়ান এমবাপ্পে, আর তৃতীয় স্থানে থাকেন ইয়ামাল।

তবে মাঠের পারফরম্যান্সে পিছিয়ে ছিলেন না এই স্প্যানিশ তারকা। ২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনা ও স্পেনের হয়ে ৫৭ ম্যাচে ২৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ২০টি গোল করিয়েছেন তিনি। বার্সেলোনাকে লা লিগা এবং স্পেনকে বিশ্বকাপ জেতাতেও ভূমিকা রেখেছেন ইয়ামাল।
কুবারসিকে দিলেন কৃতিত্ব
কোপা ট্রফি হাতে নিয়েও সতীর্থ পাউ কুবারসির কথা ভুলে যাননি ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ ডিফেন্ডারকে মঞ্চে ডেকে তিনি বলেন, ‘কুবারসিকে এই জায়গায় দেখলে ভালো লাগত। কারণ, আমি মনে করি, এই ট্রফিটি তাঁর। বেশ কিছুদিন ধরেই সে খুব দারুণ খেলছে। আমি সব পুরস্কারই চাই। তবে এটার বিষয়ে বললে, ট্রফিটি কুবারসির প্রাপ্য ছিল।’

বার্সেলোনার রক্ষণে কুবারসি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, আক্রমণে তেমনি আলো ছড়ান ইয়ামাল। দুজনকেই ক্লাবটির ভবিষ্যতের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।
অঁরির প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক
ইয়ামালকে অঁরির করা প্রশ্নটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। অনেক ফুটবলপ্রেমী প্রশ্নটিকে অপ্রয়োজনীয় ও অসম্মানজনক বলে মন্তব্য করেছেন। একজন ফুটবলপ্রেমী লিখেছেন, ‘এটা একদমই অগ্রহণযোগ্য।’ আরেকজনের মতে, অঁরির জায়গা থেকে বিষয়টি অসম্মানজনক মনে হয়েছে।

তবে কোপা ট্রফির সঙ্গে ইয়ামালের সম্পর্ক ইতিমধ্যে ইতিহাসের অংশ হয়ে গেছে। ২০২৪ ও ২০২৫ সালের পর এবারও এই পুরস্কার জিতেছেন তিনি। ২০১৮ সালে চালু হওয়া কোপা ট্রফি টানা তিনবার জিতে নতুন কীর্তি গড়েছেন ইয়ামাল। বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে ২০২১ সালে পেদ্রি, ২০২২ সালে গাভি এবং পরপর তিন বছর ইয়ামাল এই পুরস্কার জিতেছেন।

কিন্তু তিনটি কোপা ট্রফিও ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। তবে তাঁর সামনে এখনো অনেক সময় রয়েছে। অনূর্ধ্ব-২১ বয়সসীমার মধ্যে আরও দুই বছর এই পুরস্কারের জন্য বিবেচিত হতে পারবেন তিনি। সেই সময়েও যদি একই ধারায় পারফর্ম করেন, তাহলে ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন পূরণের সুযোগ আসতে পারে।

তথ্য সূত্র : প্রথম আলো

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আন্তর্জাতিক ফুটবলকিলিয়ান এমবাপ্পেকোপা ট্রফিথিয়েরি অঁরিপাউ কুবারসিফুটবল সংবাদবার্সেলোনাব্যালন ডি’অরলামিনে ইয়ামালহ্যারি কেইন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভবিষ্যৎ বিশ্বকাপের স্বপ্ন বুকে নিয়ে মাঠে বিশ্ববিদ্যালয়ের ফুটবলাররা

ভবিষ্যৎ বিশ্বকাপের স্বপ্ন বুকে নিয়ে মাঠে বিশ্ববিদ্যালয়ের ফুটবলাররা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৪ অপরাহ্ণ
0

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভা অন্বেষণ ও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিকেলে ঢাকার এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস...

জমকালো উদ্বোধনের পর মাঠে গড়াল শিরোপা জয়ের লড়াই

জমকালো উদ্বোধনের পর মাঠে গড়াল শিরোপা জয়ের লড়াই

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ — কার্তিক ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৫ পূর্বাহ্ণ
0

বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেটে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রত্যাশা নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। রোববার (২৫ অক্টোবর) বিকেলে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন...

ট্রফি জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়

ট্রফি জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে ১০ বিশ্ববিদ্যালয়

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:২২ অপরাহ্ণ
0

বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটিতে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীদের প্রাণের উৎসব। ফুটবল ও ক্রিকেটকে কেন্দ্র করে আয়োজিত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ কেবল দুটি খেলার প্রতিযোগিতা...

মাঠের লড়াইয়ে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, কবে কার খেলা?

মাঠের লড়াইয়ে নামছে ১০ বিশ্ববিদ্যালয়, কবে কার খেলা?

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২২ পূর্বাহ্ণ
0

দেশের পাঁচটি করে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা নিয়ে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ অক্টোবর থেকে...

ফ্লাডলাইট-গ্যালারি প্রস্তুত, পূর্ণাঙ্গ ভেন্যু হওয়ার পথে এবিজি

ফ্লাডলাইট-গ্যালারি প্রস্তুত, পূর্ণাঙ্গ ভেন্যু হওয়ার পথে এবিজি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৬ পূর্বাহ্ণ
0

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পথে এগিয়ে চলছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দেশ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের পদচারণায় মুখর...

Next Post
নভেম্বরের ২৬–২৮ তারিখ আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

নভেম্বরের ২৬–২৮ তারিখ আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

সর্বেশষ

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

কিভাবে পারমাণবিক বিদ্যুৎকে ছাড়িয়ে যাচ্ছে সৌরবিদ্যুৎ?

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

গাজীপুরে জঙ্গি নাটক: হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে শুনানি ১৭ নভেম্বর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫২ অপরাহ্ণ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬, আহত ১৭৫

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩১ অপরাহ্ণ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়ানোর আশা প্রধানমন্ত্রীর

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৩ অপরাহ্ণ
সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

সাংবাদিক অলক কুমার দাসের বাবার শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়েছে

অক্টোবর ২৮, ২০২৬ — কার্তিক ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In