টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
কঠোর নিরাপত্তা ও উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে ভোট গ্রহন শুরু হয়েছে।
সকাল থেকেই কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন।
সকাল সারে সাতটা থেকে শুরু হওয়া ভোট গ্রহন চলবে একটানা বিকেল সারে চারটা পর্যন্ত। এদিকে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে পুরো নির্বাচনী এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের টহল রয়েছে।
টাঙ্গাইল জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, আটটি সংসদীয় আসনে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আটটি আসনে মোট ভোটার রয়েছেন ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৬ লাখ ৭১ হাজার ৬৩০ জন, নারী ভোটার রয়েছেন ১৬ লাখ ৬২ হাজার ৭৭২জন এবং ৩য় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১ হাজার ৬৩ টি।











