সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

ধনবাড়ীতে গৃহবধূ বুশরা খাতুনের রহস্যজনক মৃত্যু হত্যা না আত্মহত্যা!

এপ্রিল ১, ২০২৬ — চৈত্র ১৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:৪৭ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, ধনবাড়ী, শীর্ষ সংবাদ
A A
ধনবাড়ীতে গৃহবধূ বুশরা খাতুনের রহস্যজনক মৃত্যু হত্যা না আত্মহত্যা!

ধনবাড়ীতে গৃহবধূ বুশরা খাতুনের রহস্যজনক মৃত্যু হত্যা না আত্মহত্যা!

প্রতিবেদন:
ধনবাড়ী সংবাদ দাতা

টাঙ্গাইলের ধনবাড়ীতে বুশরা খাতুন নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার তারিখ ২৪ মার্চ, ধনবাড়ী উপজেলার হাজরাবাড়ী এলাকার শুকুর আলীর ভাড়া বাসায়। নিহতের পরিবার ধারণা করছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তবে স্বামী বাপ্পী তালুকদার বিষয়টিকে আত্মহত্যা বলে দাবি করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুশরা তালুকদার মধুপুর উপজেলার বাসুদেব পাড়া-গোলাবাড়ীর রতন তালুকদারের মেয়ে। প্রায় চার বছর আগে তার চাচাতো ভাই বাপ্পী তালুকদারের সঙ্গে পরিবারের অমতে বিয়ে করেন। বিবাহবিচ্ছেদের পরও তারা পুনরায় একসাথে বসবাস শুরু করেন। গত ছয় মাস ধরে ধনবাড়ীর হাজরাবাড়ী এলাকায় শুকুর আলীর বাড়িতে ভাড়া হিসেবে থাকছিলেন।

আরও পড়ুন

বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ কান্ড! ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ

প্রাথমিকভাবে বুশরা আত্মহত্যা করেছেন বলে খবর ছড়িয়ে পড়লেও সম্প্রতি প্রকাশিত এক ভিডিও ফুটেজ ঘটনাটিকে নতুন মোড় দিয়েছে। ফুটেজে দেখা গেছে, বুশরার গলায় ওড়না পেঁচানো এবং তা জানালার গ্রিলের সঙ্গে বাঁধা। রহস্যজনক বিষয় হলো, মৃতদেহের পা মেঝের সঙ্গে সম্পূর্ণ লেগে আছে। সাধারণত ঝুলন্ত আত্মহত্যার ক্ষেত্রে এটি সম্ভব নয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা এ বিষয়ে হত্যাকাণ্ডের সম্ভাব্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

নিহতের বাবা রতন তালুকদার বলেন, “আমার মেয়ে ভালোবেসে বাপ্পীকে বিয়ে করেছিল। একবার বিচ্ছেদের পর আবারও তারা একসাথে থাকতো। আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেব।” তিনি আরও জানান, বুশরা টাঙ্গাইল সাদাত কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এদিকে, বুশরার মা মর্মাহত হয়ে শয্যাশায়ী হয়েছেন। স্বামী বাপ্পীর আচরণও রহস্যজনক বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, “বুশরার মৃত্যুতে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট আসলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অপমৃত্যু মামলাটাঙ্গাইল সংবাদধনবাড়ীধনবাড়ী থানাপরিকল্পিত হত্যাবাপ্পী তালুকদারবাংলাদেশের স্থানীয় সংবাদবুশরা খাতুনরহস্যজনক মৃত্যু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৫ অপরাহ্ণ
0

বাংলাদেশি বিভিন্ন এজেন্সি ভারতীয় ভিসার কোটা ব্লক করে রাখার কারণে সাধারণ ভিসাপ্রত্যাশীরা আবেদন করতে গিয়ে নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন...

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ কান্ড! ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ কান্ড! ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শ্যামা বাবুর খালে পার্ক বাজার অংশে নির্মাণাধীন বক্স কালভার্টের সাটারিং এ কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ঢালাইয়ের সময় ধসে যায়। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ...

বাসাইলে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

বাসাইলে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে মায়মুনা আক্তার তন্নী নামের এক গৃহবধূকে (২০) হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবার আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। গত ২৬ সেপ্টেম্বর...

টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ — কার্তিক ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৫ অপরাহ্ণ
0

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে টাঙ্গাইলে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে এবং...

কক্সবাজারের ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাগরপুরের দুই বোনের মৃত্যু

কক্সবাজারের ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাগরপুরের দুই বোনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ — কার্তিক ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাউসাইদ গ্রামের মামুনুর রশিদ মামুনের দুই মেয়ে মালিহা ও নাবিলা কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের অকালমৃত্যুতে...

Next Post
মধুপুরে পঁচা ও পোকার মাংস বিক্রির অভিযোগে কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা

মধুপুরে পঁচা ও পোকার মাংস বিক্রির অভিযোগে কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা

সর্বেশষ

ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে বড় পরীক্ষার মুখে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে বড় পরীক্ষার মুখে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ল

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ল

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৯ অপরাহ্ণ
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৩ অপরাহ্ণ
সাংবিধানিক সংস্কারে বিরোধী দলের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবিধানিক সংস্কারে বিরোধী দলের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
আগামী দুই বছরে অর্থনীতি ও জ্বালানি খাতে স্থিতিশীলতা ফেরার আশা অর্থমন্ত্রীর

আগামী দুই বছরে অর্থনীতি ও জ্বালানি খাতে স্থিতিশীলতা ফেরার আশা অর্থমন্ত্রীর

অক্টোবর ১৯, ২০২৬ — কার্তিক ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In