বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

নাগরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে কোমলমতি শিশুদের পাঠদান! দুর্ঘটনার আশঙ্কা

নভেম্বর ২, ২০২৫ — কার্তিক ১৮, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:২৭ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, নাগরপুর, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A
নাগরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে কোমলমতি শিশুদের পাঠদান! দুর্ঘটনার আশঙ্কা

নাগরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে কোমলমতি শিশুদের পাঠদান! দুর্ঘটনার আশঙ্কা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মীরনগর নঙ্গিনা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকার শিশু শিক্ষার আলো ছড়িয়ে আসছে। তবে বর্তমানে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম চলছে একটি ঝুঁকিপূর্ণ ভবনে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের দেয়াল ও ছাদে ফাটল, ভীমে ধস এবং বিভিন্ন স্থানে প্লাস্টার খসে পড়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিদিন আতঙ্কের মধ্যে ক্লাস করছে। ইতোমধ্যে টিফিনের সময় একবার দুর্ঘটনাও ঘটেছে, যা অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

আরও পড়ুন

বাসাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

টাঙ্গাইলের চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় তারা নতুন ভবন নির্মাণের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন দাখিল করেছে। স্মারক নং–৩৮.০১.৯৩০০.৭৬.০০০.৯৯.১০৮.২২.২৮৭, তারিখ ২৬ মে ২০২২–এর প্রেক্ষিতে নাগরপুর উপজেলা শিক্ষা অফিস আবেদনটি যাচাই করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিদ্যালয়টি পরিদর্শন করে স্মারক নং–৪২৬, তারিখ ২০ জুন ২০২২–এর মাধ্যমে ভবনটিকে “ঝুঁকিপূর্ণ” ঘোষণা করে দ্রুত নতুন ভবন নির্মাণের সুপারিশ করে। উপজেলা শিক্ষা অফিস ও এলজিইডি সূত্রে জানা গেছে, আবেদনটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী ধাপে প্রকল্প অনুমোদনের বিষয়টি বিবেচনাধীন।

বর্তমানে বিদ্যালয়টির জমির পরিমাণ ৩৩ শতাংশ, যেখানে ৬ জন শিক্ষক ও ১৫২ জন শিক্ষার্থী পাঠ গ্রহণ করছে। তিন কক্ষবিশিষ্ট ভবনের দুটি কক্ষ সম্পূর্ণভাবে অচল ও ব্যবহার অনুপযোগী। শিক্ষকদের জন্য আলাদা কক্ষ নেই, আসবাবপত্র রাখার উপযুক্ত ব্যবস্থাও অনুপস্থিত। তাছাড়া বিদ্যালয়টির তিন পাশ ঘেঁষে রাস্তা থাকায় নিরাপত্তার জন্য বাউন্ডারি ওয়াল নির্মাণ এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকাবাসী জানান,“মীরনগর নঙ্গিনা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলাকায় শিক্ষার একমাত্র আলোকবর্তিকা। সরকার যদি দ্রুত নতুন ভবন ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করে দেয়, তাহলে কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারবে এবং এলাকার শিক্ষার মান আরও উন্নত হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহছানুল কবীর (মকুল) বলেন,“বিদ্যালয় ভবনের পাশ দিয়েই সব সময় অটো, সিএনজি, ট্রাক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। তিন পাশ ঘেঁষে বাউন্ডারি ওয়াল না থাকায় শিক্ষার্থীরা এসেম্বলি শেষে এদিক–সেদিক ছোটাছুটি করে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিছুদিন আগে এক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে। ভবনের জরাজীর্ণ অবস্থা আর নিরাপত্তাহীন পরিবেশ — দুই মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিদিন ভয় ও উদ্বেগ নিয়ে ক্লাস করছে। নতুন ভবন ও বাউন্ডারি ওয়াল নির্মাণ এখন একান্ত প্রয়োজন।”

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সময়ের কণ্ঠস্বরকে বলেন,“বিদ্যালয়টির অবস্থা সত্যিই ঝুঁকিপূর্ণ। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি অচিরেই প্রকল্পটি অনুমোদন পাবে এবং নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।”

উল্লেখ্য, বিদ্যালয়টি ১৯৮৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এটি এলাকাবাসীর শত শত শিশুকে প্রাথমিক শিক্ষার আলোয় আলোকিত করে আসছে। এলাকাবাসীর আশা— সরকার দ্রুত বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ ও সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এলজিইডিঝুঁকিপূর্ণ ভবনটাঙ্গাইলনাগরপুরপ্রাথমিক বিদ্যালয়মীরনগরশিক্ষা অধিদপ্তরশিক্ষা অবকাঠামোশিক্ষা সংবাদসরকারি স্কুল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বাসাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বাসাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০০ অপরাহ্ণ
0

'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ'— এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’। ​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং...

টাঙ্গাইলের চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে...

মির্জাপুরে সেচপাম্পের ১২ ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক

মির্জাপুরে সেচপাম্পের ১২ ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে আবাদি জমির সেচপাম্পের ১২টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্ট এলাকার সেচপাম্পের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। চলতি ইরি-বোরো মৌসুমে সময়মতো জমিতে সেচ দিতে না পারার...

টাঙ্গাইলে নিখোঁজের পর বাড়ির পেছনে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

টাঙ্গাইলে নিখোঁজের পর বাড়ির পেছনে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলায় নিখোঁজের পর তিন বছর বয়সী শিশু আদিবার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঘরের পেছন থেকে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।...

অজপাড়াগাঁয়ের ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল

অজপাড়াগাঁয়ের ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১১ অপরাহ্ণ
0

বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে বিএনপি সরকারের নেওয়া সাম্প্রতিক উদ্যোগ এবং অতীতের পদক্ষেপগুলো নিয়ে দলীয় ও সরকারি পর্যায়ে নানান পরিকল্পনা উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে নারী শিক্ষাকে এগিয়ে নিতে সরকার...

Next Post
ডন কেন সালমানের কবর জিয়ারতে যায় না

ডন কেন সালমানের কবর জিয়ারতে যায় না

সর্বেশষ

বাসাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বাসাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০০ অপরাহ্ণ
দলের চেয়ে দেশ বড়- জাতীয় সংকটে ঐক্যই অগ্রাধিকার

দলের চেয়ে দেশ বড়- জাতীয় সংকটে ঐক্যই অগ্রাধিকার

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৬ অপরাহ্ণ
টাঙ্গাইলের চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫১ অপরাহ্ণ
মির্জাপুরে সেচপাম্পের ১২ ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক

মির্জাপুরে সেচপাম্পের ১২ ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২০ অপরাহ্ণ
টাঙ্গাইলে নিখোঁজের পর বাড়ির পেছনে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

টাঙ্গাইলে নিখোঁজের পর বাড়ির পেছনে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩০ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In