মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

নাগরপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

মে ১৮, ২০২৫ — জ্যৈষ্ঠ ৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:৪৮ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, নাগরপুর, শিক্ষা ও ক্যাম্পাস
A A
নাগরপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

নাগরপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়ায় অবস্থিত এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে দেখা গেল ভিন্ন এক চিত্র—হাতে পোস্টার, মুখে ক্ষোভ, আর গলায় একই স্লোগান—”অবিলম্বে অপসারণ চাই দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষক মজিবুর রহমানের!”

রবিবার (১৮ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী একযোগে মানববন্ধনে অংশ নেন। সরকারি পাঠ্যবই বিক্রি, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও শিক্ষক নিয়োগে বাণিজ্যের অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ— তারা নতুন বছরের শুরুতেই সরকারি পাঠ্যবই পায়নি। অথচ কোথাও বলা হয়নি বই নেই। অনেকে কিনে পড়ছে, কেউ আবার পুরোপুরি বই ছাড়া চলছে।

আরও পড়ুন

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

পরীক্ষা না দিয়ে’ ছাত্রলীগ নেত্রীর পাসের অভিযোগের সত্যতা পায়নি কমিটি

৭ম শ্রেণির ছাত্রী লামিয়া চোখে জল নিয়ে জানায়, “তিনটি বিষয়ের বই পাইনি। কতবার বলেছি, কিন্তু কেউ শোনেনি। স্যারদের কাছে গেলে চুপ থাকতে বলে। আমরা কী দোষ করেছি?” দশম শ্রেণির ছাত্র চঞ্চল বলে, “আজ স্কুলে এসে দেখি সব ক্লাসে তালা। কোনো নোটিশ নেই, অথচ গেট খোলা। এটা কি আমাদের সাথে উপহাস নয়?”

বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম চলছে স্কুলে। অভিযোগ করেও কোনো লাভ হয়নি। তাই এবার মাঠে নামতেই হলো। স্থানীয় পাঁচ গণ্যমান্য ব্যক্তি—সানোয়ার হোসেন (সামান), আমিনুর রহমান, মাহমুদুর রহমান সুমন, আতিকুর রহমান মেম্বার এবং বাবু সুনীল সাহা একত্রে বলেন, “এই বিদ্যালয় আমাদের প্রাণ। এখানকার দুর্নীতি আমাদের সহ্য হচ্ছে না। মজিবুর রহমানের অধীনে শিক্ষা নয়, অনাচার হচ্ছে। এখনই ব্যবস্থা নিতে হবে।”

অভিভাবক মো. মোতালেব মিয়া বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করে কেউ দায়িত্বে থাকতে পারে না। বিদ্যালয়ের পরিবেশ ফেরাতে হলে সবার আগে প্রধান শিক্ষকের অপসারণ দরকার।”প্রতিবাদকারীদের দাবি, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নানা উপায়ে অর্থ আত্মসাৎ করেছেন। নিয়োগেও লেনদেনের অভিযোগ উঠেছে। বই বিতরণেও দেখা যাচ্ছে অনিয়ম। এদিকে, মানববন্ধনের সময় দেখা যায়—স্কুলের গেট খোলা থাকলেও সব ক্লাস তালাবদ্ধ। নোটিশ বোর্ডে কোনো ঘোষণা নেই। অভিভাবকরা বলছেন, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর কৌশল।

বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও প্রধান শিক্ষক মজিবুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, “যদি দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, আমরা বড় আন্দোলনে যাব। স্কুল বন্ধ থাকলেও আমরা থেমে থাকবো না।”

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: khabar banglakhabar bangla 24খবরখবরবাংলাখবরবাংলা২৪.কমখবরবাংলা২৪ডটকমনাগরপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধনবাংলাদেশরাজনীতিসাংবাদিক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৫ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি বিভাগের চেয়ারম্যান এবং কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. মনির মোর্শেদ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে...

পরীক্ষা না দিয়ে’ ছাত্রলীগ নেত্রীর পাসের অভিযোগের সত্যতা পায়নি কমিটি

পরীক্ষা না দিয়ে’ ছাত্রলীগ নেত্রীর পাসের অভিযোগের সত্যতা পায়নি কমিটি

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৯ অপরাহ্ণ
0

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গণিত বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশীর বিরুদ্ধে পরীক্ষা না দিয়েই পাস করার অভিযোগের সত্যতা পায়নি বিশ্ববিদ্যালয়ের তদন্ত...

নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় একটি গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ ওঠার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দ্রুত ব্যবস্থা নিয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর নিম্নমানের ইট বাতিল...

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসকের নানা উদ্যোগ

টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসকের নানা উদ্যোগ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের শিশু শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে ও বিকসিত করতে জেলা প্রশাসক ৪৫টি কার্যক্রম শুরু করেছেন। এর মধ্যে প্রতিটি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে জেলা প্রশাসক...

বাসাইলে সালিশ শেষে ২ নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত

বাসাইলে সালিশ শেষে ২ নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সালিশি বৈঠক শেষে দুই নারীসহ তিনজনকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (১১ জুলাই) দুপুরে...

Next Post
সাভারে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে নির্যাতন

সাভারে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে নির্যাতন

সর্বেশষ

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদকে শুভেচ্ছা জানাল কালিহাতি উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৫ অপরাহ্ণ
সখীপুরে ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই সহোদর গ্রেপ্তার

সখীপুরে ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই সহোদর গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
জাপানপ্রবাসী পরিবারের লুট হওয়া স্বর্ণ উদ্ধার, ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৪

জাপানপ্রবাসী পরিবারের লুট হওয়া স্বর্ণ উদ্ধার, ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৪

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
মেক্সিকান নাগরিক নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন উত্তেজনা

মেক্সিকান নাগরিক নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন উত্তেজনা

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৪ অপরাহ্ণ
যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা

জুলাই ১৩, ২০২৬ — আষাঢ় ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৩ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In