খবরবাংলা ডেস্ক :
টানা দুই দফা দাম কমানোর পর আবারও দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন মূল্য তালিকা শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) বা খাঁটি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে ক্রেতাদের ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা গুনতে হবে। এর ফলে আগের দামের তুলনায় প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বেশি ব্যয় হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











