রবিবার, জুন ২১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

বন উজার ও লাল মাটির টিলা কাটার মহোৎসব চলছে সখীপুরে

ডিসেম্বর ১৭, ২০২১ — পৌষ ৩, ১৪২৮ বঙ্গাব্দ — সময়: ৩:০৯ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ
A A

সখীপুর প্রতিনিধি : টাংগাইলের সখীপুরে বন এবং পরিবেশ আইন অমান্য করে অবাধে ফসলী জমির মাটি, বনভুমি উজারসহ লাল মাটির টিলা কাটার মহোৎসব চলছে।

এই এলাকায় প্রভাবশালী বেকু ও ট্রাক মালিকদের ছত্রছায়ায় গড়ে উঠেছে একটি মাটি কাটা ও বিক্রি ব্যবসায়ী চক্র।

আরও পড়ুন

কালিহাতীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ২

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

এই চক্রটিই সকল মহল নিয়ন্ত্রণ করে মাটি কাটা ও বিক্রির ব্যবসা পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করলেও তা আমলে নিচ্ছে না মাটি ব্যবসায়ীরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে আইন অমান্য করে ভেকু দিয়ে ফসলী জমির টপ সয়েল ও লাল মাটির টিলা কাটা হচ্ছে।

উজার করা হচ্ছে শাল গজারি বন। মাটি গুলো ব্যবহার করা হচ্ছে ইট ভাটাসহ বাড়ী নির্মাণ কাজে।

উপজেলার কাঁকড়াজান ইউনিয়নে পলাশতলী কলেজের পাশে একটি ও বহেড়াতৈল ইউনিয়ন পরিষদে কমিউনিটি ক্লিনিকের পাশে একটি, মোট দুইটি অবৈধ ইট ভাটা তৈরি হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফসলী জমির টপ সয়েল কেটে ট্রাক দিয়ে এসব ভাটায় ইট প্রস্তুতের জন্য মাটি জমা করা হচ্ছে।

পৌর শহরের আনাচে কানাচের বাড়ী তৈরি করার কাজেও মাটি নেওয়া হচ্ছে।

মাটি ব্যবসায়ীরা এক শ্রেনীর দালাল দিয়ে সাধারণ কৃষককে লোভে ফেলে ফসলী জমির মাটিতে পুকুর খনন; গজারি বন কেটে উজার এবং পরবর্তীতে লাল মাটির টিলা কেটে বিক্রির কাজে উৎসাহিত করছে।

আর কৃষকরা সামান্য কিছু নগদ টাকার আশায় ৮/১০ ফুট গভীর করে মাটি বিক্রি করছে। ফলে অনেক জমিই ডোবায় পরিনত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের কথা –

স্থানীয়রা জানান, প্রতি বছর শত শত একর ফসলী জমির মাটি, বনভূমি উজারসহ লাল মাটির টিলা কাটা হচ্ছে।

যার কারনে আবাদী জমির পরিমান হ্রাস পাচ্ছে। ফলে কৃষি উৎপাদন ও জীববৈচিত্র মারাত্মক হুমকিতে পড়ছে।

টিলার মাটি ব্যবহার করা হচ্ছে বাড়ী নির্মাণ ডোবা ভরাট, রাস্তা সংস্কার, রাস্তা নির্মাণ, বিভিন্ন স্থাপনা নির্মাণ, ইট ভাটা সহ বিভিন্ন কাজে।

অনেকে আবার অনুমতি ছাড়াই পুকুর কাটার কথা বলে মাটি বিক্রি করে দিচ্ছে; এতে করে ভূমির শ্রেণি পরিবর্তনের ফলে বাড়ছে পরিবেশের প্রতি হুমকি।

শুধু দিনের আলোয় নয় রাতের আঁধারেও চলে লাল মাটির টিলা কাটা।

আবার কখনো কখনো প্রশাসনের নজরদারি বেশি থাকলে মাটি ব্যবসায়ীরা রাতের সময়কে উত্তম সময় হিসেবে বেছে নেয়।

কি কি ঘটছে ওই এলাকায় –

টাংগাইলের সখীপুরে ১টি পৌরসভা ১০টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

কাঁকড়াজান, বহেড়াতৈল, কালিয়া, গজারিয়া, বহুরিয়া, দাড়িয়াপুর, যাদবপুর, হাতিবান্ধা, হতেয়া রাজাবাড়ি, বড়চওনা ইউনিয়নে বনভূমি উজারসহ বড় বড় লাল মাটির টিলা রাতের আঁধারে কেটে সাবার করা হয়েছে।

অথচ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারা অনুযারী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকার বা আধা সরকারি বা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করা নিষিদ্ধ।

অথচ উপজেলার কচুয়া বিটের আওতায় ছোট চওনা হারুন মার্কেট এলাকায় মোকসেদ আলীর দুই ছেলে সেলিম এবং বাসেদ মালিকানাধীন দাবি করে শাল গজারির বন উজার করে ভেকু দিয়ে লাল মাটি কেটে টিলা ধ্বংস করছে বন বিভাগ এবং প্রশাসনের সহযোগিতায়।

আর সেই মাটি অন্যত্র বিক্রি করছে স্থানীয় মাটি ব্যবসায়ী নজরুল ইসলাম ও তোতা মিয়া।

বহেড়াতৈল বিটের আওতায় আমতৈলের আফাজ উদ্দিনের জমির মাটি পুকুর খনন করে দেওয়ার কথা বলে স্থানীয় মাটি ব্যবসায়ী লালন ও আরিফ বিক্রি করছে পার্শ্ববর্তী উপজেলার রতনগঞ্জ ও বল্লা এলাকায়।

এতে লাভবান হচ্ছে অবৈধ মাটি ব্যবসায়ীরা, প্রকৃত জমির মালিক পাচ্ছে না মাটি বিক্রির টাকা, জমির মালিক হারাচ্ছে ফসলী জমি ও বনভূমি।

উপজেলার গড় গোবিন্দপুর ও দাড়িয়াপুর লাল মাটির জন্য বিখ্যাত। আর সেই লাল মাটির টিলা কেটে সমতল করে দিচ্ছে মাটি ব্যবসায়ীরা।

সখীপুর পৌর শহরের প্রাণ কেন্দ্র পুরাতন ভোট অফিসের সামনে মাটি ব্যবসায়ীদের সংগঠন সহ অফিস রয়েছে।

সেই সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের ইশারায় মাটি কাটার পরিকল্পনা করা হয়।

মাটি ব্যবসায়ীদের হাত অনেক শক্তিশালি থাকায় কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।

উপজেলা প্রশাসনের বক্তব্য –

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী বলেন, কেউ যদি খাস জমিতে মাটি কর্তন করে;  বনভূমি উজার করে আর সেই খবর আমার কাছে আসে, আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবো।

প্রশাসনকে ম্যানেজ করে মাটি ব্যবসায়ীরা মাটি কর্তন করে কি না? এবিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, আমাকে ম্যানেজ করে মাটি কর্তন করা হয়; এটা প্রমান দিতে পারলে আমি চাকরি ছেড়ে চলে যাবো।

যারা আমার নাম ব্যবহার করে মাটি কর্তন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কালিহাতীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ২

কালিহাতীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ২

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে...

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মিছিলের পরপরই জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শহরে পাল্টা বিক্ষোভ মিছিল বের...

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৯ অপরাহ্ণ
0

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, বিশেষ সুবিধা প্রদান এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতির অভিযোগ উঠেছে। নিয়োগের প্রাথমিক যাচাই-বাছাইয়ে অযোগ্য...

বিশ্বকাপে গোলবন্যা, ৬৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ

বিশ্বকাপে গোলবন্যা, ৬৮ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৪ অপরাহ্ণ
0

২০২৬ বিশ্বকাপে গোলের বন্যা অব্যাহত রয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে হারানোর দিনে টুর্নামেন্টের ১০০তম গোলটি করেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। এর মধ্য দিয়ে মাত্র ৩৩ ম্যাচে...

সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, আহত ৩

সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, আহত ৩

by নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিন যুবক আহত হয়েছেন। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড়...

Next Post

টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচনে জাফর-মওলা পরিষদের নিরঙ্কুশ বিজয়

সর্বেশষ

অজু করতে গিয়ে বজ্রাঘাতে ৩ মাদরাসাছাত্রের মৃত্যু, আহত ১

অজু করতে গিয়ে বজ্রাঘাতে ৩ মাদরাসাছাত্রের মৃত্যু, আহত ১

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪২ অপরাহ্ণ
বিশ্বকাপের পর অবসরের ভাবনায় মাজরাউই, লক্ষ্য কোরআন মুখস্থ ও ইমামতি

বিশ্বকাপের পর অবসরের ভাবনায় মাজরাউই, লক্ষ্য কোরআন মুখস্থ ও ইমামতি

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২২ অপরাহ্ণ
কালিহাতীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ২

কালিহাতীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, আহত ২

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

টাঙ্গাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০২ অপরাহ্ণ
মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে : অর্থমন্ত্রী

মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে : অর্থমন্ত্রী

জুন ২১, ২০২৬ — আষাঢ় ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৭ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In