খবরবাংলা ডেস্ক :
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার গ্রস বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিমাপের অন্যতম গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে আইএমএফের বিপিএম৬ হিসাবকে বিবেচনা করা হয়।
দেশের বৈদেশিক খাত ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের মধ্যেই রিজার্ভের এই চিত্র সামনে এসেছে।
এর আগে রোববার কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে জানানো হয়েছিল, বাংলাদেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











