বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

বিশ্বকাপে সব ম্যাচ এলইডি স্কিনে দেখাবে মাভাবিপ্রবি প্রশাসন

জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০১ অপরাহ্ণ
in খেলা, টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শিক্ষা ও ক্যাম্পাস, শীর্ষ সংবাদ
A A
বিশ্বকাপে সব ম্যাচ এলইডি স্কিনে দেখাবে মাভাবিপ্রবি প্রশাসন

বিশ্বকাপে সব ম্যাচ এলইডি স্কিনে দেখাবে মাভাবিপ্রবি প্রশাসন

প্রতিবেদন:
মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :

আসন্ন ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রশাসন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮ ফুট উচ্চতা ও ১০ ফুট দৈর্ঘ্যের একটি এলইডি স্ক্রিন স্থাপন করা হচ্ছে।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় একাডেমিক ভবনের সামনে স্থাপিত এ স্ক্রিনে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি প্রদর্শন করা হবে। শিক্ষার্থীরা যাতে একসঙ্গে খেলা উপভোগ করতে পারেন এবং ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

কালিহাতীতে ১১ মামলার আসামি আরিফুর রহমান শান্ত গ্রেপ্তার

মাভাবিপ্রবিতে পাঁচ ডিপার্টমেন্টে শিক্ষার্থীকে একত্রে র‍্যাগিংয়ের অভিযোগ,মারধর, তদন্তের আশ্বাস প্রশাসনের

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলামের উদ্যোগে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, খেলাধুলাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তিনি কাজ করে যাচ্ছেন। ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধুলা, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধিতেও তিনি গুরুত্ব দিচ্ছেন।

‎এর আগে, আসন্ন ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের সম্মিলিতভাবে খেলা দেখার ব্যবস্থা করার দাবিতে মাভাবিপ্রবি ছাত্রদল উপাচার্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। গত ৯ জুন এ স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দার মাধ্যমে বিশ্বকাপের খেলা উপভোগের সুযোগ তৈরির দাবি জানানো হয়। পরে বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে।

‎বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখার সুযোগ তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। প্রশাসনের এ উদ্যোগে তাঁরা আনন্দিত। তাঁদের মতে, একসঙ্গে খেলা দেখার আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে।
‎এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেক শিক্ষার্থী উপাচার্যকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বকাপ ঘিরে ক্যাম্পাসে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। ইতোমধ্যে এ আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের দল ও তারকা খেলোয়াড়দের ছবি নিয়ে থিমভিত্তিক ডিসপ্লেরও ব্যবস্থা করা হবে। সেখানে শিক্ষার্থী ও দর্শনার্থীরা স্মৃতিচারণমূলক ছবি তোলার সুযোগ পাবেন।
‎বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, বিশ্বকাপ চলাকালে এ আয়োজন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হবে এবং ক্যাম্পাসজুড়ে উৎসবের আবহ সৃষ্টি করবে। পাশাপাশি খেলা উপভোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও অংশগ্রহণমূলক সংস্কৃতি আরও বিকশিত হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এলইডি স্ক্রিনক্যাম্পাসখেলাধুলাটাঙ্গাইলফুটবলবড় পর্দাবিশ্বকাপ ২০২৬মাভাবিপ্রবিশিক্ষার্থী

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কালিহাতীতে ১১ মামলার আসামি আরিফুর রহমান শান্ত গ্রেপ্তার

কালিহাতীতে ১১ মামলার আসামি আরিফুর রহমান শান্ত গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হত্যা, দস্যুতা, চাঁদাবাজি ও নাশকতাসহ একাধিক মামলার আসামি মো. আরিফুর রহমান শান্তকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের দাবি, তার বিরুদ্ধে মোট ১১টি...

মাভাবিপ্রবিতে  পাঁচ ডিপার্টমেন্টে শিক্ষার্থীকে একত্রে র‍্যাগিংয়ের অভিযোগ,মারধর, তদন্তের আশ্বাস প্রশাসনের

মাভাবিপ্রবিতে পাঁচ ডিপার্টমেন্টে শিক্ষার্থীকে একত্রে র‍্যাগিংয়ের অভিযোগ,মারধর, তদন্তের আশ্বাস প্রশাসনের

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ঘোষপাড়া এলাকার ভাসানী মেসে প্রথম বর্ষের কয়েকজন নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের...

দেলদুয়ারে অভিযানে ৩০৩টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস

দেলদুয়ারে অভিযানে ৩০৩টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৪ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি ও মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলার চারটি গোডাউন থেকে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা...

পেলে-মেসিকেও ছাড়িয়ে ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল

পেলে-মেসিকেও ছাড়িয়ে ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০১ পূর্বাহ্ণ
0

বিশ্বকাপ জয়ের পর মাঠের সাফল্যের ধারাবাহিকতা এবার স্মারক সংগ্রহের বাজারেও ধরে রাখলেন স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল। নিলামে তার বিরল ‘ওয়ান অব ওয়ান’ কাবুম রুকি কার্ড বিক্রি...

মাভাবিপ্রবিতে ‘স্বাধীনতা’ প্রকল্পের ডিজিটাল সুরক্ষা ও মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ‘স্বাধীনতা’ প্রকল্পের ডিজিটাল সুরক্ষা ও মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪২ পূর্বাহ্ণ
0

ডিজিটাল যুগে মতামত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘স্বাধীনতা’ (ডিজিটাল গণতন্ত্রের জন্য মতামত প্রকাশের স্বাধীনতা) প্রকল্পের আওতায় এক...

Next Post
দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা

সর্বেশষ

কালিহাতীতে ১১ মামলার আসামি আরিফুর রহমান শান্ত গ্রেপ্তার

কালিহাতীতে ১১ মামলার আসামি আরিফুর রহমান শান্ত গ্রেপ্তার

জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫২ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে  পাঁচ ডিপার্টমেন্টে শিক্ষার্থীকে একত্রে র‍্যাগিংয়ের অভিযোগ,মারধর, তদন্তের আশ্বাস প্রশাসনের

মাভাবিপ্রবিতে পাঁচ ডিপার্টমেন্টে শিক্ষার্থীকে একত্রে র‍্যাগিংয়ের অভিযোগ,মারধর, তদন্তের আশ্বাস প্রশাসনের

জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৪ অপরাহ্ণ
শাপলা চত্বর গণহত্যা মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে

শাপলা চত্বর গণহত্যা মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে

জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২১ অপরাহ্ণ
দেলদুয়ারে অভিযানে ৩০৩টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস

দেলদুয়ারে অভিযানে ৩০৩টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস

জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৪ অপরাহ্ণ
ফেসবুকে আসছে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, ভুয়া আইডি ঠেকাতে মেটার নতুন উদ্যোগ

ফেসবুকে আসছে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, ভুয়া আইডি ঠেকাতে মেটার নতুন উদ্যোগ

জুলাই ৩০, ২০২৬ — শ্রাবণ ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৭ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In